

প্রাণেশা—এক ইঁচড়েপাকা ষোড়শী কন্যা। ফরেন কালচারের ডার্ক রোমান্স দেখতে দেখতে নিজের বয়সের দ্বিগুণেরও বেশি বয়সী একজন পুরুষের প্রতি ভয়ানকভাবে আসক্ত হয়ে পড়েছে সে। তার ভাষায়, “ইটস আ ডেঞ্জারাস ট্যাবু লাভ।” তার একান্তই ডেলুলু। যাকে দেখলেই তার হার্টবিটে যেন রোলারকোস্টার ছুটে চলে, সেই দেশের খ্যাতিমান নিউরোসার্জন ‘মিস্টার জায়ান খানজাদা’ই তার ‘JK’। খানজাদাদের একমাত্র উত্তরসূরি, দেশের শীর্ষস্থানীয় বিলিয়নিয়ার বিজনেসম্যান—যার শীতল কণ্ঠ আর শাণিত চাহনি সকলের মনে ভয় জাগায়, অথচ প্রাণেশার মনে জাগিয়ে তোলে এক নিষিদ্ধ টান। এক বিষাক্ত আসক্তি। এক আনহেলদি অবসেশন। যে সম্পর্কের বৈধতা একসময় ধর্মে স্বীকৃতি পেলেও, সমাজের চোখে তা আজ ঘৃণ্য ও নিষিদ্ধ। তবুও সেই দুর্ভেদ্য, অহংকারী মানুষটারই হতে চায় প্রাণেশা। সমাজের সমস্ত গতানুগতিক নিয়মকে পায়ে ঠেলে সে চায় ওই মানুষটার সান্নিধ্য। কী হবে তার এই চাওয়ার পরিণতি? পূর্ণতা পাবে কি তার এই আনহেলদি ইনফ্যাচুয়েশন? নাকি বিষাক্ত এই আসক্তিই একদিন হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে বড় ভুল?
