

তোমাকে স্বাগত! আমার নাম শন। বইটি লিখেছি আমি। জানি না, তুমি বইটি পেয়েছ কীভাবে। হয়তো তোমার মা তোমাকে সঠিক পথে আনার জন্য বইটি তোমাকে দিয়েছেন। নতুবা তুমি নিজের টাকায় কিনেছ বইটি। হয়তো বইটির নাম তোমার নজর কেড়েছে। যেভাবেই হোক, বইটি যদি তোমার হাতে পৌঁছে যায়, তাহলেই আমি খুব খুশি! এখন তোমাকে যেটা করতে হবে—তুমি পড়ো বইটি।