

মানুষের জীবনের আসল শক্তি কোথায় লুকানো থাকে? সুখে, নাকি কষ্টে? প্রাচুর্যে, নাকি শূন্যতায়? এই চিরন্তন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্বসাহিত্যে অগণিত বই লেখা হয়েছে, কিন্তু ড. ভিক্টর ই. ফ্র্যাংকেলের ‘ম্যান’স সার্চ ফর মিনিং’ বইটির মতো আর কোনো সাহিত্য মানবচেতনার এত গভীরে নাড়া দিতে পারেনি।