

‘বিবাহ বিভ্রাট অতঃপর’ মূলত একটি সমকালীন উপন্যাস। এখানে বর্তমান সমাজে ঘটে চলা বাস্তব জীবনের গল্প তুলে ধরা হয়েছে। মাইশা নামের এক মেয়ে, যার বোনের জীবনে বিবাহ নিয়ে বিভ্রাট; তার জীবনের গল্পেও তা ধেয়ে আসে মাঝেমধ্যে। কিন্তু সে তার বিবাহবন্ধনে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তার আত্মীয়া সাবরিনা লুনা নামের মেয়েটি; যার জীবনে প্রেম, পালিয়ে বিয়ে অতঃপর বিভিন্ন সমস্যা—মাইশার সেই আত্মীয়ার জীবনের গল্পও তুলে ধরা হয়েছে। ‘বিবাহ বিভ্রাট অতঃপর’ মূলত কয়েকটি মেয়ের জীবনে বিবাহ নিয়ে ঝামেলা আর চড়াই-উতরাইয়ের গল্প। তাদের কাহিনি জানতে হলে পড়তে হবে ‘বিবাহ বিভ্রাট অতঃপর’ উপন্যাসটি।