

ছন্দার তীরে রূপছড়ি গ্রাম। প্রকৃতির মায়ায় আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে এই গ্রামের মানুষ। নব্বইয়ের দশকের সেই বিদ্যুৎবিহীন গ্রাম, যেখানে এখনো হ্যারিকেনই একমাত্র ভরসা, অথচ এখানে অন্তঃকোন্দলে ভরপুর। রূপছড়ির প্রভাবশালীদের মধ্যে অন্যতম ছিলেন শাজাহান তালুকদার। জমিদারি প্রথা না থাকলেও তিনি জমিদারের মতোই শাসন করেছেন এই গ্রাম। আজও এই গ্রামের প্রতিটি মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কালের পরিক্রমায় তালুকদারদের সেই প্রভাব হারিয়ে গেছে গহিন অতলে। শাজাহান তালুকদারের বংশধরেরা কি পারবে সেই হারিয়ে যাওয়া প্রতাপ আবারও ফিরিয়ে আনতে?