
জঙ্গলের নিস্তব্ধতায় হারিয়ে গিয়েছিল পাঁচ বছরের ছোট্ট রোজা। তাকে খুঁজে পাওয়ার কথা ছিল না কারও! অথচ ভাগ্যের অদ্ভুত খেলায় চার কলেজপড়ুয়া বন্ধুর সামনে এসে পড়ে মেয়েটি। সেই চারজনের একজন রেভান। রোজাকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দিতে গিয়ে তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক। নিছক এক কাকতালীয় ঘটনা ধীরে ধীরে রেভান আর রোজার জীবনে এমন কিছু অনুভূতির জন্ম দেয়, যার নাম হয়তো তখনও তারা কেউ জানত না। কিন্তু সময় সবকিছুকে বদলে দেয়। একদিন হঠাৎ তাদের পথ আলাদা হয়ে যায়। হারিয়ে যায় পরিচিত মানুষ, পরিচিত সময়, পরিচিত সেই ছোট্ট পৃথিবী। তারপর কেটে যায় দীর্ঘ দশটি বছর। সময় কি সত্যিই পুরোনো সম্পর্ককে মুছে দিতে পারে? নাকি কিছু মানুষ দূরে গেলেও মনের কোনো এক গোপন কোণে ঠিকই থেকে যায়?