

অনাহারে থেকে রুগ্ন শরীরে লম্বা দেহটা বেঁকে গেছে সুপুরুষের। ক্ষুধা যে কী পরিমাণ দুর্ভোগ, তা হাড়ে হাড়ে কিশোর বয়সে উপলব্ধি করে আরেক দফায় যাঁতাকলে পিষ্ট হচ্ছে এই ক্ষুধার যন্ত্রণায়। আদহাম প্রগ্রাসে গিলতে থাকে আর স্ত্রী-সন্তানের কথাই ভাবে। ভাবতে ভাবতে বাচ্চাদের ন্যায় কেঁদে ওঠে। দুই প্রান্তে দুজন নর-নারী বিচ্ছেদের বিরহে কাতর। দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে এখন সময় হয়েছে সেই মধুময় দিনগুলোতে ফিরে যাওয়া। ফোন হাতে নিয়ে টেক্সট করল স্ত্রীর কাছে, ‘আমি আসছি, প্রিয়তমা। তোমার কিং অবশেষে নাজাত পেয়েছে দুর্বিষহ থেকে। আমার স্নো কুইন যেন তার রাজাকে বরণ করে নক্ষত্রের ন্যায় প্রজ্বলিত হেসে।’ বিরহ, বিচ্ছেদ, শোক আর আর্তনাদে ভারী হয়ে ওঠে হৃদয়প্রাঙ্গণ। ঘুমন্ত দুই সন্তানের মুখের পানে তাকালে অন্তরে রক্তপাত হয়। বাচ্চারা সারাদিন পই পই করে বাবাকে খুঁজে বেড়ায়, কিন্তু জননী আশাজনক কোনো উত্তর দিতে পারে না। অভ্যন্তরীণ হতাশাগুলো উচ্ছেদ বানিয়ে তাড়িয়ে দেওয়া এতটাও সহজ নয়। পূর্ণিমা হাঁটুতে মুখ গুঁজে বোবা কান্নায় লিপ্ত হলো বরাবরের মতোই। তখুনি ফোনে টেক্সট এলো, ‘আমাকে আলিঙ্গনের তৃষ্ণায় গ্রহণ করো, বরফরাজ্যের বরফরানী।’
"তাসনিম আপু কে ইবুকের দুনিয়ায় স্বাগতম । গল্প তো অনেকেই লিখে কিন্ত খুব কম সংখ্যক লেখিকা গল্প বোনে । এমনই এক বুনন শিল্পী এই লেখিকা অবস্তব কাল্পনিক চরিত্র কে জীবন্ত করে তুলতে পারেন । আদ হামের জন্য তার তুষার রাজ্যের বাসিন্দাদের জন্য মন অত্যন্ত ভারাক্রান্ত ছিল । ই বুক সব কষ্টের অবসান করে তে এসেছে । আপুর জন্য অনেক শুভেচ্ছা মন টা ভালো হয়ে গেল।"
তাসনিম আপু কে ইবুকের দুনিয়ায় স্বাগতম । গল্প তো অনেকেই লিখে কিন্ত খুব কম সংখ্যক লেখিকা গল্প বোনে । এমনই এক বুনন শিল্পী এই লেখিকা অবস্তব কাল্পনিক চরিত্র কে জীবন্ত করে তুলতে পারেন । আদ হামের জন্য তার তুষার রাজ্যের বাসিন্দাদের জন্য মন অত্যন্ত ভারাক্রান্ত ছিল । ই বুক সব কষ্টের অবসান করে তে এসেছে । আপুর জন্য অনেক শুভেচ্ছা মন টা ভালো হয়ে গেল।
Read all reviews on the Boitoi app