

মৃন্ময় চৌধুরী—দেশের খ্যাতনামা ব্যবসায়ী। সাফল্য, অর্থ কিংবা ক্ষমতা—কোনো কিছুরই অভাব নেই তার জীবনে। শুধু ভালোবাসার প্রতি কোনো বিশ্বাস নেই। তার কাছে ভালোবাসা নিতান্তই মূল্যহীন এক অনুভূতি। অথচ সেই মর্মই একদিন অপ্রত্যাশিতভাবে জড়িয়ে পড়ে এক রাগী, জেদি আর বড্ড মুখরা মেয়ের মায়ায়। যার সঙ্গে মর্মের প্রথম পরিচয়ই যেন একরাশ বিরক্তি আর তর্কে ভরা। কিন্তু কখন যে সেই বিরক্তি বদলে যায় টানে, আর সেই টান কখন পরিণত হয় গভীর ভালোবাসায়—তা বুঝে ওঠার আগেই শুভ্রাই হয়ে ওঠে মর্মের পুরো পৃথিবী। আর সেই ভালোবাসার পূর্ণতায় একদিন আসে তাদের ছোট্ট সন্তান—যাকে ঘিরে মর্মের কাতরতা, স্বপ্ন আর অপেক্ষার যেন কোনো শেষ নেই। ভালোবাসায় অবিশ্বাসী সেই মানুষটির কাছে তার সন্তান হয়ে ওঠে সবচেয়ে কাঙ্ক্ষিত এক ভালোবাসা।