

মায়ের প্রতি সন্তানের ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভক্তি যখন বিবেকের দরজায় তালা ঝুলিয়ে দেয়, তখন ভালোবাসা আর অন্ধত্বের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কারণ স্ত্রীকে ভালোবাসা মানেই মায়ের বিরুদ্ধে দাঁড়ানো নয়। কখনো কখনো স্ত্রীর ন্যায্য অধিকারের পাশে দাঁড়ানোইও একজন স্বামীর দায়িত্ব।
"আধা ঘন্টাও লাগেনি পড়ে শেষ করেছি। গল্পের প্রথমদিকে আমিও অনমিকার সাথে একমত ছিলাম। পরে যখন ওর বিয়ে হলো তখন মনে হচ্ছিল গল্পের বুঝি বিয়ে করার সাইড এফেক্ট দেখাচ্ছে। পরে আবার শেষে গিয়ে যে এমন একটা টুইস্ট আসবে ভাবিও নি। আসলে অনামিকার শেষ মুহূর্তে এসে যে এমন প্রতিবাদী কথা বললো নিজেও অবাক হয়েছি। যে মেয়ে কিনা শুরু থেকে সবকিছু সহ্য করে এসেছে সে যে এতো সাহসিকতার পরিচয় দিবে ভাবিও নি। পড়ার মাঝখানে একটু হলেই কান্না করে দিতাম। কিন্তু এন্ডিং টা মন মতো হয়েছে। এক কথায় সেরাআআআআ! লেখিকা আপুর জন্য শুভকামনা রইলো। 🤍"
আধা ঘন্টাও লাগেনি পড়ে শেষ করেছি। গল্পের প্রথমদিকে আমিও অনমিকার সাথে একমত ছিলাম। পরে যখন ওর বিয়ে হলো তখন মনে হচ্ছিল গল্পের বুঝি বিয়ে করার সাইড এফেক্ট দেখাচ্ছে। পরে আবার শেষে গিয়ে যে এমন একটা টুইস্ট আসবে ভাবিও নি। আসলে অনামিকার শেষ মুহূর্তে এসে যে এমন প্রতিবাদী কথা বললো নিজেও অবাক হয়েছি। যে মেয়ে কিনা শুরু থেকে সবকিছু সহ্য করে এসেছে সে যে এতো সাহসিকতার পরিচয় দিবে ভাবিও নি। পড়ার মাঝখানে একটু হলেই কান্না করে দিতাম। কিন্তু এন্ডিং টা মন মতো হয়েছে। এক কথায় সেরাআআআআ! লেখিকা আপুর জন্য শুভকামনা রইলো। 🤍
Read all reviews on the Boitoi app
পলাশ আর ওর মায়ের উচিত শিক্ষা দেখা হলো না এটাই আফসোস রয়ে গেলো। অনু ওকে ঘুরিয়ে আরেকটা থাপ্পড় কেন মারল না এটারও আফসোস রয়ে গেলো। সর্বোপরি, আমাদের সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য ধন্যবাদ লেখিকা আপাকে।
গল্পটার প্রথম বাক্য দুটিতেই আমি আটকে গেছিলাম। বুঝেছিলাম এই বাক্যটা সর্বোচ্চ ঘৃণিত হলেও এর ভেতরের গল্পটা সমুদ্রের গভীরতার চেয়েও গভীর। এবং তাই-ই হয়েছে। পলাশ এবং তার মায়ের মতো মানুষ এসমাজে অহরহ রয়েছে। পলাশের মায়ের মতো মানুষ আমি নিজে চোখেও দেখেছি। গল্পের শেষটার জন্য অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম শেষে দারুণ কিছু হবে। আসলেই হয়েছে। শেষটা উপযুক্ত হয়েছে। এরকম একটা বিষবাক্য পলাশ এবং তার মায়ের জন্য জরুরী ছিলো। তোমার লেখনী এবং গল্পের চিত্র সব মিলিয়ে দারুন হয়েছে। শেষ পর্যন্ত একেবারে তৃপ্তি নিয়ে পরেছি। রেটিং ১০/১০✨