

অনন্তকালের পথচলায় মানবসমাজ যখনই কোনো চরম অনিশ্চয়তা, অন্ধকার বা হেদায়েতের সংকটে নিপতিত হয়েছে, তখনই আসমানি আলোরমশাল হয়ে নেমে এসেছে ঐশ্বরিক দিকনির্দেশনা। সেই ধারাবাহিকতায় বিশ্বমানবতার জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ জীবনবিধান হিসেবে আগমন ঘটেছে ইসলামের। ইসলাম কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় বন্দি থাকা কোনো সম্প্রদায়ের প্রথা নয়; নয় কেবল কতকগুলো আচার-অনুষ্ঠানের শুষ্ক সমাহার। ইসলাম হলো মানুষের আত্মিক প্রশান্তি, সামাজিক ইনসাফ এবং স্রষ্টার সান্নিধ্য অর্জনের এক পরম ও পূর্ণাঙ্গ জীবনধারা। অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে যে ধর্মটি বিশ্বজুড়ে করুণা, প্রেম ও ইনসাফের বাণী প্রচার করে এসেছে, আধুনিক যুগে এসে সেই ইসলামেরই একটি অতি গুরুত্বপূর্ণ পরিভাষা সবচেয়ে বেশি অপপ্রচার ও বিভ্রান্তির শিকার হয়েছে। আর সেই শব্দটি হলো, ‘জিহাদ’। বর্তমান বিশ্বমাধ্যম, আন্তর্জাতিক আলোচনা কিংবা সাধারণ মানুষের ভাবনায় ‘জিহাদ’ শব্দটি এলেই চোখের সামনে ভেসে ওঠে অস্ত্রের মহড়া, রক্তপাত, হত্যা কিংবা এক ধরনের চরমপন্থী সহিংসতার ভীতিকর ছবি। কিন্তু প্রশ্ন হলো, কোরআন ও হাদিসের বিশুদ্ধ দর্শনে জিহাদ বলতে কি সত্যিই কোনো ধ্বংসাত্মক হিংস্রতাকে বোঝানো হয়েছে? নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে মানব চরিত্র গঠনের এক অমলিন আধ্যাত্মিক বিপ্লব? ইসলামের পরিভাষায় জিহাদ হলো একটি গড়ার প্রক্রিয়া, ভাঙার নয়। জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে এক নিরবচ্ছিন্ন নৈতিক অবস্থান; নিজের ভেতরের কুপ্রবৃত্তিকে পরাস্ত করে একজন আদর্শ মানুষে পরিণত হওয়ার এক পবিত্র সাধনা। যে সংগ্রাম একজন মানুষকে ভেতর থেকে বদলে দেয়, তাকে অহংকারের পথ থেকে ফিরিয়ে এনে পরম বিনম্র করে, লোভ-লালসার পঙ্কিলতা থেকে মুক্ত করে এক জ্যোতির্ময় জীবনের দিকে টেনে নেয়, সেটাই হলো ইসলামের আসল জিহাদ।
অনেক উপকারী একটা বই। ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app