

“তালাক দিন আমায়।” ভাঙা কণ্ঠে বলল নোভা। শাহমীর এবার নোভাকে দেয়ালের সাথে ঠেসে ধরে বলল, “আগেই বলেছি, এই জনমে আমার থেকে তোর মুক্তি নেই।” “আমার জীবনটা অনেক বেশি ট্রমাতে কেটেছে, শাহমীর। সুখ কোন পাখি, আমি সত্যি জানি না। বাসায় কাজের মেয়ের মতো সবাই ট্রিট করত আমাকে। আমি ব্যথা পেলে আমার বাবা-মা কোনোদিন আমার কাছে দৌড়ে আসেনি। উল্টো বলেছে, আমি নাটক করছি। সবার তুচ্ছতাচ্ছিল্য নিয়ে বড় হয়েছি। যাকে ভালোবাসলাম, সেই মানুষটাও প্রতারণা করল। তারপর এই অনাকাঙ্ক্ষিত বিয়েতে আপনাকেও একটা সময় গিয়ে ভালোবেসে ফেললাম। বিনিময়ে কী পেলাম? অপমান, অসম্মান? আমিও তো মানুষ, শাহমীর! আমারও একটি সুখী জীবনের, সুখী সংসারের অধিকার আছে। দয়া করে আমাকে মুক্তি দিন। আমি ক্লান্ত।” শাহমীর এবার আলতো করে নোভার গালের সাথে নিজের গাল ঘেঁষে বলল, “আমার থেকে যে তোমার মুক্তি নেই, জান। তোমার মুখে আফসোসের কথা শুনে মনে হচ্ছিল, কেউ আমার কলিজাটা ছিঁড়ে খুবলে খাচ্ছে। ভয়ংকর কষ্ট হয়েছিল আমার। মনে হচ্ছিল, তোমাকে মেরে নিজেও মরি।” “নিজের স্বামীর কাছে প্রতিনিয়ত অপমান, অসম্মান, নির্যাতনের শিকার হওয়ার পর যখন দেখলাম, আরেকজন পুরুষ বারো বছর ধরে গোপনে আমাকে যত্ন করে ভালোবেসে আসছে, তখন কি আমার আফসোস হওয়াটা স্বাভাবিক নয়?” “সে পরপুরুষ, নোভা। তোমার জন্য হারাম।” “পরপুরুষ বলেই তো শুধু আফসোসই করেছি, মনে জায়গা দিইনি। বেহায়া মনটা যে এখনো বৈধ পুরুষেরই দখলে। মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার বৈধ পুরুষেরই হয়ে থাকতে চাই, শাহমীর।” “তুমি আর রিজভীর সামনে যাবে না।” “যতদিন আপনার স্ত্রী আমি, ততদিন কোনো পরপুরুষের চিন্তাও আমার মনে জাগবে না, শাহমীর। অন্তত এতটুকু চারিত্রিক স্বচ্ছতা আছে আমার মাঝে।” শাহমীর আর কিছু না বলে নোভাকে বুকে টেনে নিল। তারপর বিড়বিড় করে বলল, “আমি বাধ্য ছিলাম, নোভা। তোমার নিরাপত্তার জন্য আমি বাধ্য হয়েছি কাল। আমি বেঁচে থাকলে, একদিন আমাদেরও একটি ছোট্ট সুখের সংসার হবে, নোভা।”

শেষ হয়েও হইলো শেষ😙 যাইহোক ভালো লেখেছে গল্পটা।
Read all reviews on the Boitoi app