

হজ একটি কষ্টকর ইবাদত। কিছু কষ্ট আছে, যা হজেরই অংশ। যেমন—প্রচুর ভিড় থাকবে, প্রখর রোদে ঘণ্টার পর ঘণ্টা হাঁটতে হবে, প্রচণ্ড ক্লান্ত হবেন—এগুলো এড়ানো সম্ভব নয়। তবে এমন কিছু কষ্ট আছে, যেগুলো হজের অবশ্যম্ভাবী অংশ নয়। যেমন—অপর্যাপ্ত প্রস্তুতির কারণে ভোগান্তি, ভুল সিদ্ধান্তের কারণে সৃষ্ট বাজে পরিস্থিতি, অবাস্তব প্রত্যাশার সঙ্গে মিল না পাওয়া, অপ্রয়োজনীয় জিনিসপত্রের বোঝা ইত্যাদি। নিজের সীমাবদ্ধতা মেনে নিতে হবে। প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে পার্থক্য অবশ্যই থাকবে। ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে কিছু পরিস্থিতি বদলাতে হবে, আবার কিছু পরিস্থিতিতে নিজেকেই বদলে নিতে হবে।