

একটা মেয়ের কাছে সংসার মানেই কী কেবল একতরফা মানিয়ে নেওয়া? রোজা বরাবরই চেয়েছে সবাইকে সন্তুষ্ট রাখতে। নিজের কষ্ট, অভিমান আর ইচ্ছেগুলোকে নীরবে গোপন করে সে বজায় রাখতে চেয়েছে সংসারের শান্তি। কিন্তু তার সেই আত্মত্যাগের বিনিময়ে জোটে শুধু অবহেলা আর বৈষম্য। রোজার স্বামী ফারহান কি সারা জীবন স্ত্রীর এই নীরব সহ্যকে উপেক্ষা করে যাবে? নাকি রক্তের সম্পর্কের অন্ধত্ব কাটিয়ে বুক চিতিয়ে দাঁড়াবে স্ত্রীর পাশে?
"দারুণ হইছে, প্রতিটা হাজবেন্ডের উচিত এমন দায়িত্বশীল, যত্নশীল এবং বিশ্বস্ততা অর্জন করা তার পরিবারের কাছে। আপু আপনাকে অনেক ধন্যবাদ 😍 সুন্দর বইটা উপহার দেওয়ার জন্য।"
দারুণ হইছে, প্রতিটা হাজবেন্ডের উচিত এমন দায়িত্বশীল, যত্নশীল এবং বিশ্বস্ততা অর্জন করা তার পরিবারের কাছে। আপু আপনাকে অনেক ধন্যবাদ 😍 সুন্দর বইটা উপহার দেওয়ার জন্য।
Read all reviews on the Boitoi app
গল্প টা অসম্ভব রকমের সুন্দর ছিল। কিন্তু গল্পের এন্ডিং টা দিয়ে মন ভরেনি, গল্পটা আরো বড় হলে ভালো হতো।
এতটুকু পড়ে মন ভরেনি আমার!!তবে খুব সুন্দর ছিলো।
নীরের সঙ্গী এই গল্পটা পরে আমার মন ভরে নাই। মানে একটা গল্প এতো কেনো ভালো হবে। ফারহানের একেকটা কথা এতো ভালো লেগেছে বলে বুঝাতে পারবো না। প্রত্যেকটি কথা অন্তরে গিয়ে লেগেছে। সব ছেলেকেই এইরকম হওয়া উচিত। খুব সুন্দর হয়েছে আপু, অনেক অনেক ধন্যবাদ জানাই তুমাকে । এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।
আপুর লেখনি সবসময়ই বাস্তবিক আর এইটা যেন বাংলার বেশিরভাগ ঘরেরই সাধারণ দৃশ্য।অন্নেক সুন্দর ছিল।
“নীড়ের সঙ্গী” গল্পটি সংসার, ভালোবাসা, অভিমান আর একজন নারীর আত্মসম্মানের গল্প। ❤️ গল্পটি দেখায়, সংসার টিকিয়ে রাখার দায়িত্ব শুধু মেয়ের একার নয়—স্বামীরও উচিত স্ত্রীর পাশে দাঁড়ানো। অনেক ভালো লাগলো গল্পটা
Osomvob valo legeche. Sob family person der pora uchit.
খুব খুব সুন্দর লেগেছে। অবশ্য সানা আপু মানেই বেস্ট কিছু..!!🪷🤍 তার লেখা প্রতিটি গল্প অনন্য,অসম্ভব সুন্দর..!!🌷🫀
আমার অনেক ভালো লেগেছে এই উপন্যাসটা
সুন্দর হয়েছে কিন্তু আরও একটু বড় হলে ভালো হতো