
বনের পাশে অন্ধকার মেইন রোডে হঠাৎ ঘটলো এক সড়ক দুর্ঘটনা। রাস্তায় পড়ে রইলো এক তরুণের দেহ। আকস্মিক ঘটনায় থমকে গেল গাড়ির ড্রাইভার। ভাবলো, লোকটা মারা গেছে। ওদিকে লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে এই ঘটনা দেখলো দু'জন ব্যক্তি। তারা ভাবছে, এখানে এখন দু'টি লাশ! কিন্তু আরেকটি কোথায়? আর এসব লাশের পরিচয় কী? কীভাবে তারা লাশ হয়ে গেল? এই সম্পূর্ণ যাত্রাপথ হচ্ছে লাশ। এখনই পড়ে ফেলুন!