

আমি সায়মন। হাজার বছর ধরে যে অভিশপ্ত লুপে আটকে ছিলাম, তা থেকে বেরোনোর পর অবশেষে সেই লুপকেই আহ্বান জানাতে লাগলাম। আত্মার সর্বশক্তি দিয়ে আহ্বান জানালাম। হায়! শেষপর্যন্ত পা বাড়ালাম নরকের পথে! যে পথে পুরোনো ইতিহাসের সব ভুলের সুর একত্রে মিলিয়ে রচনা হতে চলেছে আরেক মহাকাব্য।