

“আমার চোখ থেকে চোখ সরাও, অসভ্য ছেলে। বাপের চোখে চোখ রাখতে লজ্জা করছে না তোমার?” “যে অন্যায় করে, লজ্জা তার করবে। আমার কেন লজ্জা করবে? কারণ?” ইফতি হতভম্ব—এতকিছুর পরেও ছেলে বলছে তার লজ্জা কেন করবে! “তোমার স্কুলের হেডস্যারের চোখ নষ্ট করে তুমি বলছ, অন্যায় করোনি।” বিবেকের চোখে-মুখে আচমকাই ফুটে উঠল ক্রোধ আর হিংস্রতা। “ওই চোখ দিয়ে আমার মায়ের পানে সে কুদৃষ্টি দিয়েছিল, আব্বাজান। আমি তার ওই চোখ কী করে সুস্থ রাখি বলুন তো?” ক্ষিপ্ত সিংহের ন্যায় গর্জে উঠল মানব। “বিবেক! তুমি আমার ছেলে। তাই বলে ক্রাইম করবে?” “আমি কোনো ক্রাইম করিনি। ভণ্ডটার চোখও নষ্ট হবে না। জাস্ট কয়েক ঘণ্টা জ্বলবে, এরপর সব ঠিক হয়ে যাবে।” “বিবেক, তুমি বুঝতে পারছ, তুমি কতটা টক্সিক হচ্ছ দিন দিন? ভালো ছেলেরা এসব বদমাইশি, মারধর করে বেড়ায় না।” “আপনাকে কে বলল আমি ভালো ছেলে? যে ভালো ছেলেরা মায়ের অপমান মুখ বুঝে সহ্য করে ভদ্র সাজে, অমন ভালো ছেলে হওয়ার কোনো দরকার নেই আমার। আমি খারাপ, আমি টক্সিক, আমি বেয়াদব, আমি বেপরোয়া—কারণ আমি আমার মাকে ভালোবাসি। আমার মায়ের অপমান আমি চুমটি বুটিয়ে রেখে, মুখে কুলুপ এঁটে সহ্য করতে রাজি নই। এতে যদি আমার বদনাম হয়, হোক।” “একজন বয়স্ক লোকের কুদৃষ্টি দেওয়ার কী আছে?” “আছে, বহুত কিছু আছে। ওই বয়স্ক পুরুষগুলোই মানুষরূপী শয়তান। ওরা শিক্ষিত শয়তান, আব্বাজান। অবশ্য আমার থেকে এসব আপনার ভালো জানবার কথা, মাই ডিয়ার ফাদার।” “মানে? কী করেছিলো উনি? আনসার মি?”
