

অতীতের ক্ষত বুকে নিয়েও মানুষ কখনো কখনো নতুন করে বাঁচতে শেখে। নিভৃত সরকার প্রহরের জীবনেও সন্ধ্যাতারা মির্জার আগমন ছিল তেমনই এক নতুন শুরুর গল্প। ভালোবাসা, বিশ্বাস আর মায়ার বন্ধনে ধীরে ধীরে তারা গড়ে তোলে নিজেদের ছোট্ট পৃথিবী। আর সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর অধ্যায়—বর্ণ। একসময় বিষণ্নতায় ডুবে থাকা শিশুটিও সন্ধ্যার মমতা, প্রহরের ভালোবাসা এবং আপনজনদের উষ্ণতায় ফিরে পেতে শুরু করে তার হারিয়ে যাওয়া হাসি। অতীত তাদের পিছু ছাড়েনি। তবুও তারা শিখেছে, সব ক্ষত মুছে না গেলেও ভালোবাসার হাত ধরে নতুন জীবন শুরু করা যায়। ১৯৯০ ক্যাফে; বিবর্ণ সন্ধ্যায়— ভালোবাসায় ফিরে পাওয়া এক পরিবারের গল্প।