

আজকের দুনিয়ায় সবচেয়ে নির্মম অপচয়ের শিকার হয় আমাদের যৌবন। জীবনের এই মহামূল্যবান নেয়ামতের পবিত্রতা নষ্ট হচ্ছে হাজারো উপায়ে। পূর্বের যেকোনো সময়ের তুলনায় এই দাজ্জালি বিশ্বব্যবস্থায় তরুণ-তরুণীদের সতেজ আবেগ ও পবিত্রতাকে নষ্ট করার ফাঁদও যেন অনেক বেশি। জিন শয়তান ও মানুষ শয়তানরা সেই ফাঁদে ফেলে ধ্বংস করে দিচ্ছে কোমলপ্রাণ যুবক-যুবতীদের পবিত্র হৃদয় ও সুন্দর জীবন। নষ্ট হয়ে যাচ্ছে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়—সোনার যৌবন। তবে এই কঠিন পরীক্ষায় আমাদের সফল হতেই হবে। যুবক-যুবতীদের সামনে যেন দুটি দিক—একদিকে এক মুঠো অঙ্গার, অন্যদিকে এক মুঠো কোমল পুষ্প। সেই পুষ্পের ছোঁয়া পেতে হলে জানতে হবে যৌবনের নানা পরীক্ষা ও ফিতনা সম্পর্কে এবং শয়তান কীভাবে মানুষকে ফাঁদে ফেলে। আরও জানতে হবে সমাজে চলমান নানা সংকটের ব্যাপারে। অতঃপর সেসব থেকে বেরিয়ে আসার উপায় কী—তাও জানা অনেক জরুরি। এর পাশাপাশি যৌবন হেফাজতের খোদায়ী ওষুধ বিয়ের গুরুত্বও বুঝতে হবে। অভিভাবকদেরও সন্তানের স্বাভাবিক চাহিদা ও প্রয়োজনের প্রতি হতে হবে আরও দায়িত্বশীল, সচেতন ও যত্নবান। অতএব আপনার জন্য—সোনার যৌবন হেফাজতের এই ক্ষুদ্র উপহার... এখন যৌবন যার ০২ আশা করি ‘এখন যৌবন যার ০১’-এর মতো এটিও পাঠকদের মাঝে গ্রহণযোগ্যতা পাবে ইনশাআল্লাহ।