
আলোর আজ বিয়ে। প্রিয় মানুষটাকে আজীবনের জন্য নিজের করে পাওয়ার আনন্দে মুখিয়ে থাকা মেয়েটার বিয়ে হলো অন্য কারোর সাথে। জীবনটা জুড়ে গেল এমন একজনের সঙ্গে, যাকে সে বিয়ের দিনই প্রথম দেখেছে। শহুরে আলোয় বড়ো হওয়া সেই মেয়েটার ঠাঁই হলো প্রত্যন্ত গ্রামের এক ছোট্ট দালানে। সেখান থেকেই জীবনের মোড় পাল্টাল তার। সঙ্গে জুড়ে গেল এক অনাকাঙ্ক্ষিত মানুষ। নাকের ডগায় রাগ নিয়ে চলা সেই ত্যাঁদড় ছেলেটার পাল্লায় পড়ে আলো জীবনকে এক নতুন রূপে আবিষ্কার করল। আবিষ্কার করল, সব হারানোতেই দুঃখ লেখা থাকে না। বরং কিছু হারানোর বিনিময় হিসেবে দ্বিগুণ প্রাপ্তি এসে কড়া নাড়ে জীবনের দরজায়।