

কফির মগটা হাতে দিয়ে উনিই প্রথম উনার গল্প শুরু করলেন। সেই খুব রিজার্ভ আর ইন্ট্রোভার্ট টাইপের মানুষটা টুকটুক করে বলে চলল, তার জীবনে ছুটে চলা ছোট বালিকাটির কথা! সে বালিকা কি আমি ছিলাম? গল্প শুরু হলো রাজশাহী ক্যাডেট কলেজ থেকে, শুরু করে ভাটিয়ারির মিলিটারি একাডেমি ছাড়িয়ে বান্দরবানের প্রত্যন্ত পাহাড়ি এলাকা অবধি। আমার দেখতে ইচ্ছে হলো সেই টেবিলের ডেস্কটা, উনি যেখানে আমার নাম লিখেছেন। আমার দেখতে ইচ্ছে হলো সেই প্রশিক্ষণার্থীকে, যাকে উনি ভুলে ক্যাডেট মুনিবা ডেকে ফেলেছিলেন! আমার খুব দেখতে ইচ্ছে হলো সেই বিশাল প্যারেড গ্রাউন্ড। আরও কত শত জায়গা, যেগুলো উনি ঘুরেছেন, যেখানে উনি হঠাৎ আমাকে কল্পনা করতেন! আমি উনার গত পনেরো বছরের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছিলাম। আর উনি আমাকে যত্ন করে আগলে বসে ছিলেন। পড়ুন মুনিবা মুবাশ্বিরা আর তার ক্যাপ্টেন আহমেদ আল তারিকের গল্প...
আপুর লেখাগুলো অসাধারন।আমার মন খারাপ থাকলেই লেখাগুলো পড়ি।লেখাগুলো টনিকের মতো কাজ করে ❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটা গল্প