
হঠাৎ আসা এক ঝড়ে এলোমেলো হয়ে গেল ফারজানার সাজানো সংসার। রায়হানের আকস্মিক প্রস্থানের পর বাস্তবতা ঘিরে ধরল ফারজানাকে। কখনো জটিলতা না বোঝা ফারজানা জড়িয়ে গেল এক জটিল সম্পর্ক আর সম্পত্তির সমীকরণে। স্বামীর মৃত্যুর পরে এত দিনের চেনা মানুষগুলো বদলাতে শুরু করল। বেঁচে থাকতে যে মানুষটি ছিল গুরুত্বপূর্ণ, মৃত্যুর পরে তার সন্তানদের থেকেও রেখে যাওয়া সম্পত্তি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল তার বাবা-মায়ের কাছে। আপনজনদের আকস্মিক রূপ পরিবর্তনে ধাক্কা খেল ফারজানা। দুই সন্তান নিয়ে মধ্যত্রিশে কী করবে এখন সে? সব কিছুর দাবি ছেড়ে দিয়ে একলা পাখি হয়ে আগলে রাখবে রায়হানের স্মৃতি, তুশান আর তুবাকে? নাকি শক্ত হাতে সবটা সামলে জীবনের পথে এগিয়ে যাবে নিজের মতো!