

যে নারীকে বন্ধ্যা অপবাদ দিয়ে ঘরছাড়া করা হয়েছিল, একদিন তার কোল জুড়েই হয়েছিল ফুটফুটে কন্যাসন্তান। তা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল তার প্রাক্তন স্বামী। কিন্তু তত দিনে অনেক দেরি হয়ে গেছে। ইফতি কি ফিরে পেয়েছে তার হারানো সুখ? আর আদম? যে মানুষটা ইফতির চোখের জলের মূল্য বোঝেনি, অনাথ মেয়েটার উপর করেছে নির্যাতন। সময়ের নির্মম পরিহাসে তাকেই দাঁড়াতে হলো নিজের কর্মের সামনে। প্রতিশোধ কি ইফতি নিয়েছে? নাকি প্রকৃতি নিজেই লিখেছে প্রতিদানের গল্প?
রিভিউ: রিভেঞ্জ অফ ন্যাচার লেখিকা: অহনা রহমান বরাবরই অহনা রহমানের লেখনী আমার ভীষণ পছন্দের। তাঁর লেখার মধ্যে বাস্তবতা, আবেগ আর জীবনের কঠিন সত্যগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠেছে। আর তাঁর প্রথম ই-বুক রিভেঞ্জ অফ ন্যাচার সত্যিই অসাধারণ একটি সৃষ্টি। গল্পের প্রতিটি অধ্যায়ে ফুটে উঠেছে একজন নারীর জীবনে টিকে থাকার কঠিন লড়াই। মা-বাবাহারা সাত বছরের ছোট্ট মেয়েটির নির্যাতনের শিকার হওয়া, মাত্র ষোলো বছর বয়সে বিয়ে, স্বামীর সংসারে শারীরিক ও মানসিক নির্যাতন, সন্তান না হওয়ার অপবাদ—এত কিছুর পরও ঝড়ের রাতে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেওয়া! একজন নারীর জীবনের এমন নির্মম বাস্তবতা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। অথচ এত প্রতিকূলতার পরও সে ঘুরে দাঁড়িয়েছে, জীবনে সঠিক মানুষকে পেয়েছে, ছোট্ট সন্তানকে নিয়ে গড়েছে সুখের সংসার। অন্যদিকে, যে মানুষটি একসময় তার জীবন দুর্বিষহ করে তুলেছিল, তার পরিণতি হয়েছে ভয়াবহ। সর্বস্বান্ত হয়ে পথে পথে ঘোরা, মা-বাবাকে হারানো,শেষ পর্যন্ত নিজের জীবনও হারানো। যেন প্রকৃতিই তাকে তার কর্মের হিসাব বুঝিয়ে দিয়েছে। সত্যিই, অন্যায় করে হয়তো কিছুদিন পার পাওয়া যায়, কিন্তু কর্মের হিসাব চিরকাল এড়িয়ে যাওয়া যায় না। সব মিলিয়ে রিভেঞ্জ অফ ন্যাচার শুধু একটি গল্প নয়, এটি নারীর সংগ্রাম, আত্মমর্যাদা আর ঘুরে দাঁড়ানোর এক বাস্তব চিত্র। লেখিকার প্রথম ই-বুক হিসেবে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। লেখিকার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা।গল্পটা পড়লে নিরাশ হবেন না। সবার ই গল্পটা পড়া উচিত।
Read all reviews on the Boitoi app