

সিসিলির মাফিয়া আন্ডার ওয়ার্ল্ডের একচ্ছত্র অধিপতি এমিলিয়ানো রোমিও। যার ঠান্ডা মাথার নিষ্ঠুরতা আর বরফ-শীতল ব্যক্তিত্বে কেঁপে ওঠে পুরো অপরাধজগৎ। সে এক জীবন্ত দানব, যার জীবনে অনুভূতির কোনো স্থান নেই। অথচ তার ঠিক উল্টো পিঠে দাঁড়িয়ে আঠারো বছর বয়সী জিয়ানা। সিসিলির অন্যতম ক্ষমতাধর মাফিয়া লর্ড জর্জিওর একমাত্র অবাধ্য রাজকন্যা। রক্ত, বারুদ আর অপরাধের আঁতুড়ঘরে বেড়ে ওঠা জিয়ানার ধমনীতে বইছে বেপরোয়া তেজ আর ভালোবাসার এক সর্বগ্রাসী আগুন। রোমিওর সাথে তার প্রায় বিশ বছরের বয়সের ফারাক এবং এক বিশাল নৈতিক প্রাচীর। কিন্তু জিয়ানার তীব্র, উন্মত্ত আসক্তি রোমিওর নিয়ন্ত্রিত দুর্গে হানা দেয়। গলার কাঁটার মতো বিঁধে থাকা এই নিষিদ্ধ ভালোবাসাকে চিরতরে গুঁড়িয়ে দিতে রোমিও বেছে নেয় এক নিষ্ঠুরতম পথ—জিয়ানাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার এক নির্মম অভিনয়। "যেখানে ভালোবাসার অর্থ মৃত্যু, আর আনুগত্য মানেই আত্মার নিঃশর্ত আত্মসাৎ, সেখানে অসম দুটি হৃদয়ের সংঘর্ষ কোন ধ্বংস ডেকে আনবে?" অষ্টাদশী জিয়ানা কি বেপরোয়া অনুভূতিতে বাঁধতে পারবে তার মিস্টার বেল্লিসিমোকে?

"এখান থেকেই যেন শুরু হলো এক নতুন অধ্যায়! একদিকে সিসিলির দুর্ধর্ষ মাফিয়া সম্রাট এমিলিয়ানো রোমিও, অন্যদিকে তারই ভালোবাসার মানুষ জিয়ানা—যাকে সে ভালোবাসে অথচ নিজের ভালোবাসার কথা স্বীকার করতে নারাজ। বন্ধুত্বের দায়, বয়সের ব্যবধান আর জিয়ানার অপরিণত হওয়ার অজুহাতে রোমিও তাকে প্রত্যাখ্যান করল। কিন্তু সে কি একবারও ভেবেছে, তার এই প্রত্যাখ্যান জিয়ানাকে কতটা বদলে দিতে পারে? যে মেয়েটাকে সে দুর্বল মনে করেছে, সেই মেয়েই নিজের পরিচয় বদলে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিল। আর নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে রোমিওকে যে শূন্যতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল, তা সত্যিই ভীষণ আবেগঘন। জিয়ানার এই নীরব বিদ্রোহ আর রোমিওর ভেঙে পড়া যেন আগামীর ঝড়েরই ইঙ্গিত! এবার দেখার অপেক্ষা, রাশিয়ান মাফিয়ার প্রশিক্ষণে জিয়ানা কতটা বদলে যায়, আর জিয়ানাকে হারানোর যন্ত্রণা রোমিওকে নিজের অনুভূতি স্বীকার করতে বাধ্য করে কি না। পরবর্তী খণ্ডাংশের অপেক্ষায় রইলাম। ❤️"
এখান থেকেই যেন শুরু হলো এক নতুন অধ্যায়! একদিকে সিসিলির দুর্ধর্ষ মাফিয়া সম্রাট এমিলিয়ানো রোমিও, অন্যদিকে তারই ভালোবাসার মানুষ জিয়ানা—যাকে সে ভালোবাসে অথচ নিজের ভালোবাসার কথা স্বীকার করতে নারাজ। বন্ধুত্বের দায়, বয়সের ব্যবধান আর জিয়ানার অপরিণত হওয়ার অজুহাতে রোমিও তাকে প্রত্যাখ্যান করল। কিন্তু সে কি একবারও ভেবেছে, তার এই প্রত্যাখ্যান জিয়ানাকে কতটা বদলে দিতে পারে? যে মেয়েটাকে সে দুর্বল মনে করেছে, সেই মেয়েই নিজের পরিচয় বদলে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিল। আর নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে রোমিওকে যে শূন্যতার মুখোমুখি দাঁড় করিয়ে দিল, তা সত্যিই ভীষণ আবেগঘন। জিয়ানার এই নীরব বিদ্রোহ আর রোমিওর ভেঙে পড়া যেন আগামীর ঝড়েরই ইঙ্গিত! এবার দেখার অপেক্ষা, রাশিয়ান মাফিয়ার প্রশিক্ষণে জিয়ানা কতটা বদলে যায়, আর জিয়ানাকে হারানোর যন্ত্রণা রোমিওকে নিজের অনুভূতি স্বীকার করতে বাধ্য করে কি না। পরবর্তী খণ্ডাংশের অপেক্ষায় রইলাম। ❤️
Read all reviews on the Boitoi app
Golpota asolei khub shundor chilo! ❤️ Lekhar moddhe emon ekta maya ache, je porte bosle shesh na kore otha jay na. Jara ekhono porenni, tara obosshoi pore dekhte paren. 🥰