

সিসিলির মাফিয়া আন্ডার ওয়ার্ল্ডের একচ্ছত্র অধিপতি এমিলিয়ানো রোমিও। যার ঠান্ডা মাথার নিষ্ঠুরতা আর বরফ-শীতল ব্যক্তিত্বে কেঁপে ওঠে পুরো অপরাধজগৎ। সে এক জীবন্ত দানব, যার জীবনে অনুভূতির কোনো স্থান নেই। অথচ তার ঠিক উল্টো পিঠে দাঁড়িয়ে আঠারো বছর বয়সী জিয়ানা। সিসিলির অন্যতম ক্ষমতাধর মাফিয়া লর্ড জর্জিওর একমাত্র অবাধ্য রাজকন্যা। রক্ত, বারুদ আর অপরাধের আঁতুড়ঘরে বেড়ে ওঠা জিয়ানার ধমনীতে বইছে বেপরোয়া তেজ আর ভালোবাসার এক সর্বগ্রাসী আগুন। রোমিওর সাথে তার প্রায় বিশ বছরের বয়সের ফারাক এবং এক বিশাল নৈতিক প্রাচীর। কিন্তু জিয়ানার তীব্র, উন্মত্ত আসক্তি রোমিওর নিয়ন্ত্রিত দুর্গে হানা দেয়। গলার কাঁটার মতো বিঁধে থাকা এই নিষিদ্ধ ভালোবাসাকে চিরতরে গুঁড়িয়ে দিতে রোমিও বেছে নেয় এক নিষ্ঠুরতম পথ—জিয়ানাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার এক নির্মম অভিনয়। "যেখানে ভালোবাসার অর্থ মৃত্যু, আর আনুগত্য মানেই আত্মার নিঃশর্ত আত্মসাৎ, সেখানে অসম দুটি হৃদয়ের সংঘর্ষ কোন ধ্বংস ডেকে আনবে?" অষ্টাদশী জিয়ানা কি বেপরোয়া অনুভূতিতে বাঁধতে পারবে তার মিস্টার বেল্লিসিমোকে?
"Golpota asolei khub shundor chilo! ❤️ Lekhar moddhe emon ekta maya ache, je porte bosle shesh na kore otha jay na. Jara ekhono porenni, tara obosshoi pore dekhte paren. 🥰"
Golpota asolei khub shundor chilo! ❤️ Lekhar moddhe emon ekta maya ache, je porte bosle shesh na kore otha jay na. Jara ekhono porenni, tara obosshoi pore dekhte paren. 🥰
Read all reviews on the Boitoi app