

‘আমার অজানা প্রেমের নাম তুই। আমার আমরণ তৃষ্ণা নিবারণের কারণ তুই। আমার নেশা তুই, আমার জান তুই।’ একদিকে একগুচ্ছ অবহেলা আর দূরত্বের বিষাক্ত স্মৃতি, অন্যদিকে আচমকা আছড়ে পড়া এক তীব্র অধিকারবোধ। মায়া চেয়েছিল নিজেকে গুটিয়ে নিতে, অতীত ভুলে শান্ত ও সহজ কোনো জীবনের ঠিকানা খুঁজে নিতে। কিন্তু কৌশিক নীর চৌধুরীর হিসাব-নিকাশ সবসময়ই ভিন্ন। যে পুরুষ একসময় তার উপস্থিতিকেই অবহেলায় এড়িয়ে চলত, সেই কৌশিকই এখন মায়ার প্রতিটি নিঃশ্বাসে নিজের নাম খোদাই করে নিতে মরিয়া। ঝড়ো হাওয়া, বৃষ্টিভেজা নির্জন ছাদ আর হাতে লাল কাচের চুড়ির রিনঝিন শব্দের আড়ালে জমে ওঠে এক প্রলয়। এক রহস্যময় রোমাঞ্চ ও আকর্ষণের ঘূর্ণাবর্তে বন্দি মায়া হাজার চেষ্টা করেও কৌশিকের তৈরি করা সেই মায়াবী ঘোর থেকে বের হতে পারে না। এটি কি কেবলই কোনো এক জেদি যুবকের সুপ্ত পাগলামি, নাকি আত্মার গভীরে লুকিয়ে থাকা এক চিরন্তন অধিকারের গল্প? ভালোবাসা, তীব্র সমর্পণ ও আবেগের এক অনন্য উপাখ্যান—‘প্রণয়ের ঘোর রাত’।

"সবার প্রথমেই আমাদের কিউট লেখক শাহমীরান মেহরাব ভাইয়াকে জানাই Congratulations 🥳🎉 *প্রণয়ের ঘোর রাত - সিজন ১* গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। কৌশিক এবং মায়ার ভালোবাসা, খুনসুটির মুহূর্তগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। কৌশিক আর রোহিতের বন্ধুত্ব দেখে সত্যিই খুব ভালো লাগে। তারা চাচাতো ভাই হয়েও তাদের এমন বন্ধুসুলভ আচরণ সত্যিই মনোমুগ্ধকর। সুখ-দুঃখ, ভালোবাসার সব জায়গায় দুই ভাই একসাথে মিশে আছে। 💞 রোহিতকে একটু বেশিই ভালো লাগে। বেটা দুষ্ট হলেও নিধির প্রতি তার ভালোবাসা একদম খাঁটি। 💖 শুরু থেকেই গল্পটা আমার অনেক বেশি পছন্দের। কৌশিক-মায়ার একে অপরের প্রতি ভালোবাসা এক কথায় অসাধারণ। 😍 সত্যি বলতে গল্পটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। আর একটা কথা, আমার পড়া প্রথম রানিং গল্প এটাই। 💞 (প্রণয়ের ঘোর রাত - ১) সবশেষে আবারও লেখককে জানাই অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে এমন আরও সুন্দর সুন্দর গল্প আমাদের উপহার দিবেন ইনশাআল্লাহ । 😍🤍 Thanks vaiya 🤍"
সবার প্রথমেই আমাদের কিউট লেখক শাহমীরান মেহরাব ভাইয়াকে জানাই Congratulations 🥳🎉 *প্রণয়ের ঘোর রাত - সিজন ১* গল্পটা আমার কাছে অসাধারণ লেগেছে। কৌশিক এবং মায়ার ভালোবাসা, খুনসুটির মুহূর্তগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। কৌশিক আর রোহিতের বন্ধুত্ব দেখে সত্যিই খুব ভালো লাগে। তারা চাচাতো ভাই হয়েও তাদের এমন বন্ধুসুলভ আচরণ সত্যিই মনোমুগ্ধকর। সুখ-দুঃখ, ভালোবাসার সব জায়গায় দুই ভাই একসাথে মিশে আছে। 💞 রোহিতকে একটু বেশিই ভালো লাগে। বেটা দুষ্ট হলেও নিধির প্রতি তার ভালোবাসা একদম খাঁটি। 💖 শুরু থেকেই গল্পটা আমার অনেক বেশি পছন্দের। কৌশিক-মায়ার একে অপরের প্রতি ভালোবাসা এক কথায় অসাধারণ। 😍 সত্যি বলতে গল্পটা আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। আর একটা কথা, আমার পড়া প্রথম রানিং গল্প এটাই। 💞 (প্রণয়ের ঘোর রাত - ১) সবশেষে আবারও লেখককে জানাই অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে এমন আরও সুন্দর সুন্দর গল্প আমাদের উপহার দিবেন ইনশাআল্লাহ । 😍🤍 Thanks vaiya 🤍
Read all reviews on the Boitoi app