

দ্য ফ্যামিলি মুনের গল্পটা শুরু হয়েছিল একটা থাপ্পড়কে কেন্দ্র করে। থাপ্পড়টা দিয়েছিল মেজো মামা তাঁর আদরের স্ত্রী, আমাদের সবার ফেভারিট কুটুপুটু মেজো মামিকে। এর পরে কাহিনি বিন্যাসের ধারাবাহিকতায় আমাদের এই পারিবারিক গল্পটা গিয়ে ঠাঁই নিয়েছিল কুয়াকাটায়। আমি সোহিনী। দুই মামা, দুই মামী আর লাবণ্য খালা-রাসেল মামার প্রেমের কাহিনি নিয়ে গল্পটা সাজাতে চেয়েছি। ডায়েরিতে একটু একটু করে লিখছি প্লট। মা পরামর্শ দিলেন, গল্পটার মধ্যে যেহেতু পরিবারের সবাই ঢুকে গিয়েছে, তাই গল্পটার নাম “দ্য ফ্যামিলি মুন” রাখতে।
"ইতি আপু বরাবরই মুগ্ধ করেন আমাদের,এবারও এর ব্যতিক্রম হয়নি।আরো একবার মুগ্ধ হতে হলো আমাদের🥺 চমার তো দারুণ লাগেছে।একটি পরিপূর্ণ পারিবারিক গল্প যা এককথায় আমাদের সকলের পরিবারের গল্প।ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।"
এতো এতো এতো গুলো আদর ইসরাত আপুকে এতো সুন্দর গল্পটা লিখে উপহার দেওয়ার জন্য।🤍🤍
Read all reviews on the Boitoi app
মামা, মামী, আর বাচ্চা বাহিনী নিয়ে চমৎকার গল্প!
অনেক দিন পরে এতভালো একটা গল্প পেলাম।যেখানে অতিরিক্ত কিছুই নেই । কোথাও গিয়ে মনে হয় নিজেকে কানেক্ট করতে পারলাম ।
মন ভালো করে দেওয়া মতো গল্প
তোমার লেখা সব সময়ই বেস্ট। আর এটাও তার মধ্যে আরেকটা বেস্ট গল্প ❤️🩹
such a cute story...
প্রতিটা জুটি অসম্ভব সুন্দর ছিল। তবে একটাই আফসোস প্রতিটা জুটির পূর্ণতা আরো দেখতে পেলে ভালো লাগতো।
ইতি আপু বরাবরই মুগ্ধ করেন আমাদের,এবারও এর ব্যতিক্রম হয়নি।আরো একবার মুগ্ধ হতে হলো আমাদের🥺 চমার তো দারুণ লাগেছে।একটি পরিপূর্ণ পারিবারিক গল্প যা এককথায় আমাদের সকলের পরিবারের গল্প।ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।
নাম এর সাথে কি দারুণ মিল গল্পের। ফ্যামিলি এর সব রকম চরিত্র নিয়ে কথা বলা অনেক ভালো লেগেছে। আমার তো আহসান আর চিত্র ছিলো প্রিয় । ওদের রাগ অভিমান ভালোবাসা আর আহসান এর সংসার। কি সুন্দর ভাবে তার একটাই চাওয়া বউ কেন তাঁকে ভালবাসে না । আর সৈকত মেহরীন কে আর কি বলব পাগল আর ছাগল এর জুটি 🤭 কিন্তু সব চেয়ে বেশি মধুর ছিলো ডক্টর দম্পতি এর । তারা বড় হলেও কি ভালোবাসা তাদের। আর লাবণ্য রাসেল ভাই ছিলেন গল্পের অনন্য এক রূপ । তাদের পরিপূর্ণ তা দিয়ে গল্প টা সুন্দর একটা অনুভূতি দিয়েছে
❤️❤️❤️ এটার প্লিজ পার্ট ২ আনবেন