

ভৈরব নদের তীরে এক শ্রমজীবী জনপদ। সেখানে একদল কিশোর, আর তাদের দুরন্ত দিনগুলোর গল্প ‘কী ফুল ঝরিল অন্ধকারে’। রনি আর রকিবের বন্ধুত্বের হাত ধরে পাঠক ফিরে যায় সেই সময়ে, যখন নদীতে ঝাঁপ, বিকেলের আড্ডা আর প্রথম প্রেমের কাঁপুনিই ছিল জীবনের সবচেয়ে বড় সঞ্চয়। তারপর একদিন পাটকলে সংকট নামে। জীবিকার খোঁজে মানুষ সরে যায়, বদলে যায় চেনা জনপদের মানচিত্র, আর ধীরে ধীরে আলগা হয়ে আসে শৈশবের বাঁধন।