

হৃদি, যে পনেরো বছর বয়সে নিজ আশ্রমের সকল শৃঙ্খল ভেঙে মুক্তির আশায় পালিয়ে এসেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাকে আবারও বন্দি হতে হয়। তবে কোনো আশ্রমে নয়, ম্যানশন নামক বন্দিশালায়। আন্ডারওয়ার্ল্ডখ্যাত এক মাফিয়া গ্যাংস্টারের কাছে। যার কাছে সে তার হাতের পুতুল ছাড়া কিছুই নয়। সময়ের বিবর্তনে তাদের মধ্যে তৈরি হয়ে ওঠে নিষিদ্ধ ভালোবাসা নামক এক মানসিক টানাপোড়েন। কী ছিল হৃদির জীবনের পরিণতি? ছটফটে মেয়েটা কি শেষ পর্যন্ত পেয়েছিল তার কাঙ্ক্ষিত মুক্তি? নাকি সেই হৃদয়হীন মাফিয়ার বন্দিত্বকেই স্বেচ্ছায় বেছে নিয়েছিল নিজের চিরন্তন ঠিকানা হিসেবে?