
সিউলের আন্ডারওয়ার্ল্ড, যার এক ইশারায় কেঁপে ওঠে, তার নাম খাং মিন-হিউক। অন্ধকার জগতের রাজা বলা হয় তাকে। ওদিকে তার বিপরীত মেরুতে দাঁড়িয়ে পুরান ঢাকার আলোঝলমলে গলির বাঙালি তরুণী রুহি অ্যাঞ্জেলা। বাংলাদেশ থেকে উড়াল দিয়ে সিউলের এয়ারপোর্টে নেমে রুহি তখন মারাত্মক এক বিপদে। ফোনে নেট নেই, পকেটে খুব বেশি টাকাও নেই, তবে মাথায় একটাই ভূত—বিটিএসের জিমিন ওপ্পাকে খুঁজে বের করতে হবে! তবে কে জানত, এক রাতের ব্যবধানে তার জীবন বদলে যাবে সিউলের মাটিতে? বন্দি হবে সে অন্ধকারের কবলে? পাপ ও পবিত্র—এই দুই বিপরীত মেরুর মানুষের ভাগ্যের চাকা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে? দূর, অধরা স্বপ্নকে খুঁজতে গিয়ে রুহি কি তবে সত্যি সত্যি নিজের আসল সোলমেটকে খুঁজে পাবে? নাকি কালো জগতের ছায়া এসে দাঁড়াবে তার সাজানো জীবনে?