

আমাদের প্রেম "কি দরকার ছিল এমন হুট করে সিদ্ধান্তটা নেয়ার?" "মানে? তুমি কি এখন আমাকে দোষারোপ করছো? তখন কি তুমি কিছুই কর নি?" "আমি কি সেটা বলছি নাকি? তুমি বিচক্ষণ ছিলে তোমার ভেবে সিদ্ধান্তটা নেয়ার দরকার ছিল?" "এত বছর পর এ কথা উঠছে কেন? " "উঠাতে চাই নি কিন্তু সময়ের পরিক্রমায় অনুভব করলাম আমাদের দুজনের সিদ্ধান্তেই মস্ত রকম ত্রুটি ছিল। এমন ঝুঁকের বশে এত বড় সিদ্ধান্ত নেয়ায় যে দুর্ভোগ এখন টের পাচ্ছি।" "মানে বলতে চাচ্ছো তুমি আমার সাথে বিয়ে হওয়ায় খুশি নও। তখন তো কিছু বলোনি? তবে এখন এ কথা উঠছে কেন হঠাৎ?" "খুশি অখুশির প্রশ্ন আসছে না। জীবনের সকল পূর্ণটায় সুখ খুঁজে তো লাভ নেই। কিছু অপূর্ণটাতে ও জনমভর আনন্দ থাকে। " "আচ্ছা বলতো আজ তোমার কি এমন হয়েছে যে পুরনো কাসুন্দি ঘাটছো। যা হওয়ার তো হয়েছে। তাছাড়া কেবল আমার ইচ্ছাতে বিয়েটা হয়নি। তুমি ও চেয়েছিলে।" "আমি তা অস্বীকার করছি না। তবে একবার ভেবে দেখেছ একটা সম্পর্ক পূর্ণটার জন্য কত গুলো গুছানো সম্পর্কের ছিন্ন