

অরু যখন হাত দুটো কে টেবিল থেকে তুলে নিয়েতার করতলে আবদ্ধ করে কান্না জড়ানো ভেজা গলায় মিনতির সুরে বলল, "তুই আমাকে ক্ষমা করে দিছ নিঝুম। আমার আর অন্য রাস্তা ছিল না"। নিঝুম তখন ও বাকরুদ্ধ। পরিস্থিতি কি হচ্ছে তখন ও বুঝতে পারছে না। তার চোখ জ্বালা করছে, বুকে ধ্বক করে একটা ধাক্কার মতো খেল। একদম নির্বাক নিথর হয়ে গেল সে। লহমায়। অরু কাঁচের দরজা ঠেলে তপ্ত দুপুরের রোদ্দুরের মাঝে বের হয়ে গেল। নিঝুম সে দিকে কেন জানি তাকাতে পারল না। পারল না বললে ভুল হয়; শক্তিতে কুলাল না। তার মাথা ঘুরছে। বুক টা খালি খালি লাগছে। তার এখনো কেন জানি বিশ্বাস হচ্ছে না। অরু কি সত্যিই তার সাথে এমন টা করতে পেরেছে। তার কাছে এটা যেন নিছক স্বপ্ন বলেই মনে হচ্ছে। খানিক পরে হয়তো এসে কাঁধে হাত রেখে খিল খিল করে হেঁসে বলবে-