

বাবা-মায়ের একমাত্র আহ্লাদী কন্যা প্রিয়াশা এক বর্ষণমুখর দিনে প্রথম দেখায় প্রেমে পড়ে যায় তারই ভার্সিটির প্রফেসর অনাবিল এহসানের। তিনি আবার বয়সে প্রিয়াশার চেয়ে পাক্কা বারো বছরের বড়। উল্লেখ্য, মেয়েটার অনুভূতিকে উঠতি বয়সের সাময়িক ফ্যান্টাসি ভেবে ভুল করবেন না পাঠক, পুরো গল্প পড়ে ওর অনুভূতির গভীরতা আপনারা ঠিকই বুঝতে পারবেন। এদিকে অনবিলের জীবনজুড়ে রয়েছে একটি কালো অতীত— ‘প্রিয়তা সিদ্দিকী’ যার রেশ ওর বর্তমানকেও ক্ষতিগ্রস্ত করছে। কেমিস্ট্রি বিভাগের প্রফেসর অনাবিল এহসান আর তার ছাত্রী প্রিয়াশা জামানের দুষ্ট-মিষ্টি রসায়ন পাঠক দারুণ উপভোগ করবেন বলে লেখক আশাবাদী।
"আপুর লেখার সাইলেন্ট রিডার আমি। প্রায় সব ইবুক পড়েছি। ফেইসবুকের গল্প তো পড়েইছি। এই গল্পটাও বরাবরের মতো খুব সুন্দর। প্রথম পরিচ্ছেদ পড়ার পর, পরবর্তী পরিচ্ছেদ না পড়া অব্দি শান্তি পাচ্ছি না।"
অনেক সুন্দর হয়েছে অপেক্ষা রইলাম পরের পাঠ এর
Read all reviews on the Boitoi app
আআআআআ আপুই তাড়াতাড়ি খন্ডাংশ চাই Iam witting...😩 আর এত ভালো লেখো আপুই 😌 এরকম আরো বই উপহার চাই🫶
আপুর লেখার সাইলেন্ট রিডার আমি। প্রায় সব ইবুক পড়েছি। ফেইসবুকের গল্প তো পড়েইছি। এই গল্পটাও বরাবরের মতো খুব সুন্দর। প্রথম পরিচ্ছেদ পড়ার পর, পরবর্তী পরিচ্ছেদ না পড়া অব্দি শান্তি পাচ্ছি না।
সুন্দর সাবলীল গল্প। টিচার স্টুডেন্ট রিলেটেড গল্প তবে মূল আকর্ষণ অনাবিলের অতীত, যতটা পড়ে বুঝলাম অনাবিল এর অতীতে খারাপ কিছু একটা হয়েছে যেটা ও এখনো ভুলতে পারেনি। এখন দেখার বিষয় কিভাবে সব কিছু সামলে নিজের ওয়াইফ কে মেনে নিয়ে নিজের জিবনটা গুছিয়ে নেয়। অনাবিল এর মতো গম্ভীর পুরুষের জন্য প্রিয়াশার মতো প্রাণচঞ্চল মেয়ে ঠিক। আর প্রিয়াশা কিভাবে অনাবিলের সুখনীড় হয়ে উঠবে এটা জানার অপেক্ষায় আছি খুব সুন্দর হয়েছে একটা ঘোরের মধ্যে ছিলাম যতটা সময় গল্পটা পড়েছি। আমি ভেবেছিলাম সম্পূর্ণ গল্পটা আছে কিন্তু হঠাৎ করে সমাপ্ত শব্দ টা দেখে চমকে গেছি ভাবছি শেষ মানে টা কি এখনো তো অনেক কিছু জানার আছে তবে পরে আপুর নোট পড়ে বুঝলাম দ্বিতীয় পাট আসবে। তবে অনাবিল এহসান জাস্ট অসাম 👌। আপু বাকিটা তাড়াতাড়ি দিও।আর তোমার লেখা সব সময় 👌😘
প্রথমে অনেক গুলা চুমু নাও আপাই। বিকাশ পুরা খালি, তবুও নিজেকে দমাতে পারলাম না। ম্যানেজ করে বইটা নিয়ে নিলাম। তোমার ইবুক আসবে আর আমার গা চুলকাবে না তা কি করে হয়? যাই হোক ইয়ে মানে তোমার মাথায় এত আদুরে আদুরে প্লট আসে কিভাবে? পুরো খণ্ডটা এক বসায় শেষ করেছি। যখন দেখেছি এটা দুই খন্ড তখন থেকে ছটপট করছি। দ্বিতীয় খণ্ডটা কখন আসবে? এটা কিন্তু ঠিক হলো না। এভাবে ছটপট করে কতদিন থাকব আপাই?🥺