
কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। একপর্যায়ে তিনি মাহিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, “কাবিন কত দেব?” মাহির তখন নির্বিকারভাবে সিগারেটে টান দিতে দিতে বলল, “এক টাকাও না।” মাহিরের এমন উত্তরে রিক, শুভ আর অর্ণবও থমকে গেল। রিক ধীরে ধীরে মাহিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, “কী বলছিস তুই? তোর লোটাসকে বিয়ে করছিস, অথচ কাবিন কিছু দিবি না?” মাহির এবারও বিন্দুমাত্র বিচলিত হলো না। ধীর, নিচু অথচ দৃঢ় কণ্ঠে বলল, “হ্যাঁ, কাজী সাহেব। এক টাকাও না। কারণ আমার অপবিত্র টাকার কোনো অংশই আমি আমার পবিত্র ফুলকে দিতে চাই না। বরং কাবিনে লিখুন—মাহির মির্জার সম্পত্তির পুরোটাই এই সম্পত্তিতে কোনো অপবিত্রতার ছোঁয়া নেই। আর সঙ্গে লিখুন, ‘এই অপবিত্র মাহির মির্জাকে। আমি চাই সে সারাজীবন তার পবিত্রতা দিয়ে আমার গায়ের নোংরাগুলো ধুয়ে দিক। এখন থেকে সারাজীবন, যতদিন এই মাহির মির্জার শরীরে রূহ আছে, ততদিন ওই পবিত্র ফুলটা আমারই থাকবে।’” মাহিরের কথাগুলো শুনে রোশনাই যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। কেন জানি না, এতদিন যে নোংরা, অপরাধে ডুবে থাকা মানুষটাকে সে শুধু একজন ক্রিমিনাল হিসেবেই দেখেছে, সেই মানুষটার আড়ালে আজ যেন অন্য এক মাহিরকে দেখতে পেল। কথাগুলো শুনে তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। অথচ এই দিনটার স্বপ্ন তো রোশনাই নিজেও কোনো একসময় দেখেছিল। সত্যিই সে মাহির মির্জার স্ত্রী হতে চেয়েছিল—খুব করে চেয়েছিল। কিন্তু এভাবে নয়। কারও ভয় দেখানো বা জোরের কাছে মাথা নত করে নয়; সে চেয়েছিল ভালোবেসে, নিজের মন থেকে মাহিরের পাশে দাঁড়াতে। কিন্তু এখন তার দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। তার মাকে বাঁচাতে হবে। আর এই মাহির মির্জার নোংরা সাম্রাজ্যও একদিন তাকে শেষ করতে হবে। তাই বুকের ভেতর জমে থাকা সমস্ত কষ্ট, রাগ আর অপমান গিলে নিয়ে অবশেষে রোশনাই চোখ বন্ধ করে বলল, “আলহামদুলিল্লাহ, কবুল।” একটু থেমে আবার বলল, “আলহামদুলিল্লাহ, কবুল।” তৃতীয়বার আরও দৃঢ় কণ্ঠে উচ্চারণ করল, “আলহামদুলিল্লাহ, কবুল। আমি এই নোংরা, কাপুরুষ, হৃদয়হীন, অসভ্য মানুষটাকে কবুল বলে গ্রহণ করছি।”
