

স্বপ্নীলের সঙ্গে মিথিলার বিয়ের কথা চলছে। কিন্তু মিথিলা সে বিয়েতে রাজি নয়। ফেসবুকের মাধ্যমে মিথিলার পরিচয় হয়েছিল নীল নামের এক অচেনা-অজানা মানুষের সঙ্গে। নীলকে কখনো দেখেনি সে। দেড় বছরের মেসেজ আদান-প্রদানের মধ্যে দুই-তিনবার মেসেঞ্জারে অল্প সময় কথা হয়েছে তাদের। তারপর অচেনা-অদৃশ্য নীলের প্রেমে আবদ্ধ মিথিলা হঠাৎ জানতে পারে, নীল তাকে ব্লক করে চলে গেছে। নীল মিথিলাকে ছেড়ে গেলেও সে অন্য কারও সঙ্গে নিজের জীবন কল্পনা করতে পারে না। কিন্তু স্বপ্নীল মিথিলার সঙ্গেই তার জীবন সাজাতে চায়। অতঃপর গল্প পরিণয়ের দিকে এগিয়ে যায়। তবে কার সঙ্গে, সেটা পাঠক জানবে শেষ পর্বে।