

নিব্রাস চৌধুরীর কাছে সাবানা মেহেরাব এক মূর্তিমান বিপর্যয়। অথচ এই বিপর্যয়ের আড়ালেই কখন যে মেয়েটা তার সবকিছু হয়ে উঠেছে তা বুঝতে গিয়ে হিমশিম খেতে হয় স্বয়ং নিব্রাসকেও। যে মেয়েটা ফিজিক্সের সমীকরণ মেলাতে বারবার হোঁচট খায়, সেই মেয়েই ভালোবাসার সমীকরণ মেলাতে বড্ড পটু! আর তার শিক্ষক হয়ে নিব্রাস গম্ভীর মুখে শাসন করলেও সাবানার বেলায় কেন যেন সব হিসাব এলোমেলো হয়ে যায়। শিক্ষক আর ছাত্রীর সম্পর্কের সীমানা পেরিয়ে তাদের জীবন যখন অপ্রত্যাশিত মোড়ে এসে দাঁড়ায়, তখন শুরু হয় অভিমান, দুষ্টুমি আর ভালোবাসার এক অদ্ভুত অধ্যায়। তবে নিব্রাস চৌধুরী কী জানে? তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটার নাম "সাবানা মেহেরাব"!