

মানবজীবনে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই। জীবনপথের বাঁকে বাঁকে এমন বহু ঘটনার সাক্ষী আমাদের হতে হয়, যাকে ইতিবাচক-নেতিবাচক দুভাবেই নেওয়া যায়। কিন্তু যে বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়াও সম্ভব, সেটাকে নেতিবাচকভাবে গ্রহণ করলে সমস্যা ও জটিলতা বাড়বে বৈ কমবে না। পক্ষান্তরে ইতিবাচকভাবে নিলে সমস্যা হবে কম, মন থাকবে পরিষ্কার এবং সম্পর্ক থাকবে উষ্ণ। পজিটিভ থিংকিংয়ের মতো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে লিখেছেন পজিটিভ মানুষ হাসান শুয়াইব। গদ্যময় একটি ধারাবর্ণনার মধ্য দিয়ে পজিটিভ থিংকিংয়ের অসংখ্য নমুনা আর অনুশীলন তিনি তুলে এনেছেন।