

বাবার কথায় রুহান হাত মুঠো বদ্ধ করে নিলো। রাগে চেঁচিয়ে উঠে বললো, 'তুমি আমাকে ভয় দেখাচ্ছো নাকি? আমি লাথি মারি তোমার এই সব কিছু। কোনো কিছুর দরকার নেই আমার।' 'তাহলে বাড়ি থেকে বেড় হয়ে যাও। এখনি এই মুহূর্তে। অন্ততপক্ষে তাদের বলতে পারবো আমার ছেলে মরে গেছে। আর হ্যাঁ, ভুলেও ভেবো না ওই মেয়েকে বিয়ে করে নিয়ে আসলে তোমাকে আমি মেনে নিবো। কখনোই না। নাবিহা তোমার বউ ছিলো আর থাকবে। তুমি না থাকলেও সে এই বাড়িতেই থাকবে, তাও আমাদের মেয়ের পরিচয়ে। তোমার দরকার নেই। বুঝলে?'
জানি না বইটি কেমন হবে তবে আপুর গল্পগুলো সুন্দর হয় তাই বইটাও কিনে ফেললাম। পড়ার পর বাকি মতামত জানাবো
Read all reviews on the Boitoi app