

কিছু মানুষ আমাদের জীবনে গল্পের মতো করে আসে, তাদের গমনাগমন আর অবস্থানকে কেন্দ্র করে জীবন গল্প তৈরি করে। আপাতদৃষ্টিতে মনে হয় সেই হয়তো গল্পের নায়ক, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সে আসলে পার্শ্বচরিত্র নয়তো ভিলেন। বাস্তবতা বুঝিয়ে দেয় সে আসলে অন্য কোনো গল্পের প্রাণ। গল্পের কেন্দ্রীয় চরিত্র নীরা চেয়েছিল নিজ যোগ্যতায় বাঁচতে। কারও করুণা নয়, কারও অনুগ্রহ নয়—নিজের মেধা আর পরিশ্রম দিয়ে একটা সম্মানজনক জীবন গড়ে তোলাই ছিল তার স্বপ্ন। কিন্তু জীবন সব সময় আমাদের ইচ্ছের গল্প লেখে না। একটি সম্মানজনক চাকরি, একটি অপ্রত্যাশিত পরিচয়, আর একটি মার্জিত ব্যক্তিত্ব—নীরার জীবনে তৈরি হয় এক অন্যরকম গল্প। এটি নিছক কোনো প্রেমের গল্প নয়। না-বলা অনুভূতি, ভুল সময়ের উপলব্ধি, সম্পর্কের দায় আর নিজের মর্যাদা ফিরে পাওয়ার গল্প। যেখানে প্রশ্ন জাগে বারবার—কে আসলে কোন গল্পের নায়িকা। পড়ুন ‘তুমি অন্য কারও গল্পে নায়িকা’
"আতশবাজি যেমন অল্প শব্দে সারা আকাশ আলোকময় ঝলমলে করে মন আনন্দে রাঙিয়ে দেয়। গল্পটি পড়ে আমার অনুভূতিও তেমন। পড়া শুরু করেছিলাম মন্ত্রমুগ্ধের ন্যায়। পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেল, বুঝতেই পারিনি। তবে এক চিলতে ভালো লাগা মনের মাঝে রয়ে গেছে। গল্পটি ছোট হলেও দারুণ, মনে গেঁথে থাকবে।"
আতশবাজি যেমন অল্প শব্দে সারা আকাশ আলোকময় ঝলমলে করে মন আনন্দে রাঙিয়ে দেয়। গল্পটি পড়ে আমার অনুভূতিও তেমন। পড়া শুরু করেছিলাম মন্ত্রমুগ্ধের ন্যায়। পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেল, বুঝতেই পারিনি। তবে এক চিলতে ভালো লাগা মনের মাঝে রয়ে গেছে। গল্পটি ছোট হলেও দারুণ, মনে গেঁথে থাকবে।
Read all reviews on the Boitoi app
Osomvob sundor golpo.Nira r character ta khub valo legeche. Positive ending tao valo legeche.
চমৎকার হয়েছে।আমার ছোট ইবুকই ভালো লাগে, বারবার পড়া যায়।তবে লেখিকা ওদের বিয়ের পরবর্তী গুলা একটু তুলে ধরলে খুব খুব ভালো হতো।যাই হোক সব মিলিয়ে চমৎকার হয়েছে❤️
চমৎকার একটা গল্প। অসম্ভব ভালো লেগেছে।❤️❤️।
খুব ভালো লাগলো আপনার অন্য গল্পের মতোই|তবে please একটু বেশি পাতার বই লিখলে খুশি হবো