

'এই নিয়ে ছয়টা থাপ্পড় মেরেছেন! এতগুলো থাপ্পড়ের একটাই শাস্তি হতে পারে— তা হলো বাসর! চলুন আজই বাসর করব। আপনার সব থাপ্পড়ের শোধ আমি একদিনেই তুলব। আপনাকে যদি না কাঁদিয়েছি... আমার দাদার দেওয়া কবির নামটাই আমি পালটে দেব!' শবনম মেয়েটা রাগী চোখে কবিরের পানে তাকাল। আবহাওয়া খারাপ বুঝতে পেরে কবির কিছুটা দূরে সরে গেছে— এই কথা বলার অপরাধে যদি শবনম আরেকটা থাপ্পড় মারে এই ভয়ে! শবনম ওখানেই দাঁড়িয়ে থেকেই কবিরকে বলল, 'কাছে আয়! আরও ছয়টা থাপ্পড় দিয়ে তোর মাথা থেকে বাসর করার ভূত নামাচ্ছি!' কবির ভ্রু কুঁচকায়। হুট করেই শবনমের খুব কাছে চলে আসে। চেহারা কঠিন করে ওকে বলে, 'তুই-তোকারি করবেন না। মেজাজ খারাপ হয়ে যায়!' 'ঢং দেখো! এতকাল যে তুই-তোকারি করেছি, মেজাজ খারাপ হয়নি?' 'এতকাল আপনি আমার বউ ছিলেন না। বউরা স্বামীদের সাথে তুই-তোকারি করে কথা বলে না, গায়ে হাত তোলে না!' 'আচ্ছা... তাহলে কী করে?' 'আদর করে। মিনিটে মিনিটে চুমু খায়। আর......' এর বেশি কিছু বলার সুযোগ পেল না কবির। শবনম চিৎকার দিয়ে বলল, 'তুমি যাবে এখান থেকে?'