

জুয়েলের বিয়ের তোরজোড় চলছে। কনের সঙ্গে প্রথম আলাপ শেষে ফেরার সময় হঠাৎ দেখা হয়ে যায় নূতনের সঙ্গে, যাকে নিয়ে একসময় জুয়েল নানা রঙের স্বপ্ন বুনেছিল, মনপ্রাণ উজাড় করে যাকে ভালোবেসেছিল! ব্যাপারটা ছিল একতরফা। এই একতরফা প্রেমে আঘাত পেতে হয়েছে, প্রত্যাখ্যাত হতে হয়েছে, জীবন থমকে গিয়েছে জুয়েলের। জুয়েল ভাবে, হারানোর বেদনা কেবল তারই। নূতন তো স্বামী, সন্তান, সংসার নিয়ে সুখে আছে, থাকবারই কথা। অনেকটা সময় পেরিয়ে গেছে যে! তবে এত বছর পর দুজন মুখোমুখি হতেই জুয়েলের মনে হলো, নূতনের জীবন হয়তো ছবির মতো সুন্দর নয়। কোথাও কিছু একটা এলোমেলো। কী হতে পারে? গল্পের ভেতরেও গল্প থাকে, তেমনি কিছু ঘটেছে সম্ভবত! দুজনের আবার দেখা হতেই রহস্যের জট খুলতে থাকে।
"বইটি সত্যিই অসাধারণ। লেখার সাবলীলতা, ভাবনার গভীরতা এবং বিষয়বস্তুর অসাধারণ উপস্থাপনা মুগ্ধ করার মতো। এমন বই খুব কমই পাওয়া যায়, যা পড়ার পরও দীর্ঘ সময় মনে দাগ কেটে থাকে। নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর একটি সৃষ্টি।"
বইটি সত্যিই অসাধারণ। লেখার সাবলীলতা, ভাবনার গভীরতা এবং বিষয়বস্তুর অসাধারণ উপস্থাপনা মুগ্ধ করার মতো। এমন বই খুব কমই পাওয়া যায়, যা পড়ার পরও দীর্ঘ সময় মনে দাগ কেটে থাকে। নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর একটি সৃষ্টি।
Read all reviews on the Boitoi app
বইটি পড়ে আমার অভিজ্ঞতা বেশ ভালো লেগেছে। লেখকের লেখার ধরন সহজ, সাবলীল এবং আকর্ষণীয়। গল্পের উপস্থাপনায় এমন একটি স্বাভাবিকতা রয়েছে, যা পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত বইটির সঙ্গে যুক্ত রাখে। চরিত্রগুলোর উপস্থাপন, ঘটনার ধারাবাহিকতা এবং লেখকের চিন্তাভাবনা বইটিকে আরও সমৃদ্ধ করেছে। কিছু অংশ বিশেষভাবে মনে দাগ কাটে এবং পাঠ শেষ হওয়ার পরও ভাবনার মধ্যে থেকে যায়। যারা অবসর সময়ে ভালো কিছু পড়তে চান এবং একই সঙ্গে নতুন কিছু ভাবতে ভালোবাসেন, তাদের জন্য বইটি পড়ার পরামর্শ দেব।
The story is so engaging that you'll find yourself visualizing every scene as you read. It truly pulls you into its world! You can check it out. Highly recommended! ❤️
nice
চমৎকার।
দারুণ গল্প!