

রিদির তখন নিজের শরীরের ওপর থেকে যেন ছায়াটাও সরে গেছে; ভয়ে বুকটা কেঁপে কেঁপে উঠছে, গলার ভেতর জমে থাকা জলটুকুও যেন শুকিয়ে কাঠ। এই মানুষটা কি আস্ত একটা পাগল? মাথার কোনো তার কি লুজ আছে লোকটার? এত বড় একটা বিশাল চ্যাপ্টার সে কীভাবে এক রাত বা এক চব্বিশ ঘণ্টার মধ্যে শেষ করবে—তা সে কিছুতেই মাথায় আনতে পারছে না। ভয়ে আর আতঙ্কে তার মাথাটা তখন চক্কর দিয়ে উঠছিল।