

একদিন দীপ্র ভাইয়ের হাতে চড় খেল কুহু। জীবনে প্রথমবার এমন কিছু ঘটতে, বড্ড অভিমান হলো ওর। সেই ঘটনায় দীপ্র ভাইয়ের সাথে ওর কথা বলাটাও বন্ধ হয়ে গেল। সময়ের নিয়মে সময় পেরোল। নিয়তির নিয়মে দীপ্র ভাইয়ের প্রেমে পড়ল ও। প্রেমে পড়লেও প্রেম হচ্ছিল না দুজনের। একদিন অধৈর্য হয়ে কুহু শুধাল, "আমরা কবে প্রেম করব দীপ্র ভাই?" জবাবে দীপ্র ভাই নিশ্চুপ ছিল। সেদিন আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর না দিলেও, ওদের প্রেমটা হয়েছিল আরও আগেই। তবে আনুষ্ঠানিকভাবে যখন প্রেম হলো, দীপ্র ভাইকে নিয়ে কুহু গল্প সাজাল, তখন দীপ্র ভাইই ওকে ছেড়ে গেল। কুহুকে বুঝিয়ে দিল, প্রেম বড়োই জটিল জিনিস। তবে কী পরিস্থিতিতে, ঠিক কোন কারণে আনুষ্ঠানিক প্রেমের পর ছেড়ে গেল দীপ্র ভাই—আর ছেড়ে যাওয়ার পর ফিরে আসার গল্পটাই বা কেমন ছিল, এই সব কিছু নিয়েই সাজানো হয়েছে "আরও একবার দীপ্র ভাই।"