

সোশাল মিডিয়ার জনপ্রিয় সিরিজ "নামাজে মন ফেরানো" এবার বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে, ইনশাআল্লাহ। নামাজে খুশু-খুযু বৃদ্ধির অন্য যেকোনো বই থেকে এই বইটি আপনার কাছে ভিন্ন লাগবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস, ইনশাআল্লাহ। বৃহৎ কলেবরে সম্পাদনা এবং সমৃদ্ধ সংযোজন বইটিকে নিয়ে গিয়েছে অন্য মাত্রায়, আলহামদুলিল্লাহ। ভাবুন তো, নামাজ ছাড়া মুসলিম জীবন কল্পনা করা যায়? শরীরের জন্য যেমন অক্সিজেন আবশ্যক, মুসলিমের জন্য তেমনি নামাজ! যে মানুষটা হয়তো তেমন একটা ধর্ম-কর্ম নিয়ে সচেতন নন, তিনিও জীবনের কোনো এক পর্যায়ে নামাজে সিজদায় গিয়ে নিজের অন্তর ঠান্ডা করেছেন। জীবনের একটা পর্যায়ে এসে আমরা যখন বুঝতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করা কতটা জরুরি, তখন সবার আগে নামাজকে আঁকড়ে ধরি। কিয়ামতের দিন সবার আগে যে বিষয়টি নিয়ে আপনাকে-আমাকে প্রশ্ন করা হবে, সেই নামাজকে জীবন্ত করার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা?