

আল্লাহ তাআলা কিছু সময়কে অতিরিক্ত মর্যাদা ও মাহাত্ম্য দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। যেমন—সোমবার ও বৃহস্পতিবার, আরাফার দিন, শাবান মাস, রমজান মাস, জিলহজের প্রথম দশ দিন, জুমার দিন ও অন্যান্য দিবস। এ সকল দিনে আমল ও ইবাদতের জন্য আল্লাহ তাআলা বান্দাকে অধিক সওয়াব দান করেন। সেসঙ্গে এমন কিছু ফজিলতপূর্ণ সময় রয়েছে, যে সময়ে আল্লাহ তাআলা আসমানের দুয়ার খুলে দেন।