

তিথি কাঁদতে কাঁদতে বলল, “তুমি আমার প্রথম নও। আমাকে বিয়ে করলে তোমার মনে হবে না, তোমার ওয়াইফের শরীর অন্য কেউ ছুঁয়েছিল? সে এক বাচ্চার মা ছিল।” তুষার তিথির হাতটা আরও শক্ত করে ধরে বলল, “যদি বলিস শরীর ছুঁয়ে দেওয়ার কথা, তাহলে বলব, মাটির এ শরীর ছোঁয়ায় গর্বের কিছু নেই। যে মন ছুঁয়ে দিতে পারে, সেই তো প্রথম। আর সন্তান! এখন থেকে ওই সন্তান তোর আর রাশেদের নয়। বরং আমার আর তোর। তোর জীবনে রাশেদ নামের কেউ ছিল না। অতীত বলতে তোর কিছু নেই। আমিই তোর প্রথম। আমিই শেষ।” তুষার এবার হাঁটু গেড়ে তিথির পায়ের কাছে বসল। তিথি অবাক চোখে তাকিয়ে রইল। তুষার বলল, “প্লিজ, আমার হয়ে যা। আমার হয়ে থাক। আমাকে তোর করে নে। প্লিজ...।” কথাগুলো তুষার এমন কণ্ঠে বলল, যেখানে কোনো জোর নেই, কোনো দাবি নেই, শুধু অসহায় ভালোবাসা। শুদ্ধতম ভালোবাসা।