

ঝগড়া আর অভিমানের চূড়ান্ত পর্যায়ে গিয়ে যার প্রথম কথাই থাকে—‘আমার এখনই ডিভোর্স চাই!’, সেই চঞ্চল, একগুঁয়ে ফড়িং মেয়ে ইনশিরাহ জামান মৌনি। আর তার উল্টো পিঠে গম্ভীর, নীতিবান ও কড়া মেজাজের ফিজিক্স ডিপার্টমেন্টের লেকচারার মেহরাব মুহিব। পারিবারিক সিদ্ধান্তে ঘরোয়াভাবে আকদ হলেও, একই ছাদের নিচে বাস করা এই দুই কাজিনের সম্পর্কটা যেন একদম সাপে-নেউলে। ভরদুপুরেই ক্লাসরুম থেকে চাটুকা যুক্তি দিয়ে বউকে বের করে দেওয়া শিক্ষক বর। যার জন্য পদে পদে তার পিছু নেওয়া একরাশ অভিমান। দূরত্বের মেঘ সরিয়ে কাঠখোট্টা পদার্থবিজ্ঞানের কড়া সূত্রের আড়ালে লুকানো সেই গোপন ভালোবাসা কি পারবে চঞ্চল মৌনির মন জয় করতে? রাগ, ইগোয় জমা অভিমানের মেঘ কাটিয়ে কি সত্যি বর্ষণ নামবে সম্পর্কের ভালোবাসায়? নাকি ইগোর লড়াইয়ে হারিয়ে যাবে জীবনের আসল স্নিগ্ধতা? এর মাঝেই রয়েছে একটি গুছানো পরিবারের অতীতের দীর্ঘশ্বাস। পারিবারিক বন্ধন ও এক নিবিড় বাঁধনের গল্প—‘হিমস্নিগ্ধ’।
""হিম স্নিগ্ধ" নামের মতই স্নিগ্ধ সুন্দর একটি গল্প। কিছু গল্প শুধু গল্প হয় না এর মাঝে থাকে ভালোবাসা, আবেগ, বাস্তবতার বিচিত্র প্রতিচ্ছবি। গল্প টি পড়তে গিয়ে কখনও অজান্তেই চোখের কোনে পানি জমেছে আবার কখনো মৌনির ( নায়িকা) মিষ্টি চঞ্চলতায় ঠোঁটের জেগেছে মিষ্টি হাসি। আবার পারিবারিক মেলবন্ধন টা মুগ্ধ করেছে। এমন সুন্দর মিষ্টি একটা গল্প পড়ে সত্যি খুব ভালো লাগলো।🤍 এমন একটা মনোমুগ্ধকর গল্প আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য লেখিকা সাহেবাকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা রইল 🥰💝"
"হিম স্নিগ্ধ" নামের মতই স্নিগ্ধ সুন্দর একটি গল্প। কিছু গল্প শুধু গল্প হয় না এর মাঝে থাকে ভালোবাসা, আবেগ, বাস্তবতার বিচিত্র প্রতিচ্ছবি। গল্প টি পড়তে গিয়ে কখনও অজান্তেই চোখের কোনে পানি জমেছে আবার কখনো মৌনির ( নায়িকা) মিষ্টি চঞ্চলতায় ঠোঁটের জেগেছে মিষ্টি হাসি। আবার পারিবারিক মেলবন্ধন টা মুগ্ধ করেছে। এমন সুন্দর মিষ্টি একটা গল্প পড়ে সত্যি খুব ভালো লাগলো।🤍 এমন একটা মনোমুগ্ধকর গল্প আমাদের পড়ার সুযোগ করে দেয়ার জন্য লেখিকা সাহেবাকে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা ও শুভকামনা রইল 🥰💝
Read all reviews on the Boitoi app
Writing সব ভালোবাসার গল্প শুধু ভালোবাসার হয় না, কিছু গল্পে জড়িয়ে থাকে পরিবার, অভিমান, আবেগ আর হাজারো না বলা কথা। ‘হিম স্নিগ্ধ’ পড়তে গিয়ে সেই অনুভূতিগুলোই বারবার ছুঁয়ে গেছে। গল্পের কিছু মুহূর্ত মনে থেকে যাওয়ার মতো। এমন একটি গল্প উপহার দেওয়ার জন্য লেখিকার প্রতি কৃতজ্ঞতা। ❤️