

পঁচিশ বছর বয়সে পত্রর বিয়ে হলো আপোষ খন্দকারের সঙ্গে। সুদর্শন, বিত্তশালী, উচ্চশিক্ষিত এই পুরুষটি এক ভয়ংকর দুর্ঘটনায় হারিয়েছে স্বাভাবিকভাবে হাঁটাচলার ক্ষমতা। এর আগে একবার ভেঙেছে তার সংসারও। অন্যদিকে, পত্রর জীবনের অধিকাংশ জুড়েই ছিল অবহেলা আর প্রত্যাখ্যান। নিজের গায়ের রং নিয়ে পরিবার ও সমাজের তাচ্ছিল্য তাকে শিখিয়েছে, ভালোবাসা বুঝি তার জন্য নয়। এসবকিছুর ঊর্ধ্বেও পত্র চেয়েছিল একটু ভালোবাসা ও নিজস্ব একটা আশ্রয়; আর আপোষের কাছে ভালোবাসা মানেই ছিল হারানোর ভয় আর অবিশ্বাসের এক জটিল সমীকরণ। তবুও সব অনিশ্চয়তা আর ক্ষত পেরিয়ে তারা কি সত্যিই একে অপরের আশ্রয় হয়ে উঠতে পেরেছিল? নাকি কিছু ভালোবাসা মানুষকে উড়তে শিখিয়েও কোথাও না কোথাও বন্দি করে রাখে? এটি একজন নারীর ভালোবাসা পাওয়ার, নিজের জন্য একটি ঠিকানা খুঁজে নেওয়ার গল্প। আর সেই গল্পের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরুষটির নাম—আপোষ।