

অপূর্ব ভাই বাংলাদেশে আসার কিছুদিন আগেই আমাকে হোস্টেলে পাঠানো হলো। তার অবশ্য একটা বিশেষ কারণ আছে। চাচী চায় না আমি অপূর্ব ভাইয়ের আশেপাশে থাকি। এমনকি দাদাকে দেওয়া ওয়াদা ভঙ্গ করতে চান। বিয়েটা কোনোভাবেই হতে দেবে না এই পণ করেছিল! আমিও বিনাবাক্যে সেদিন হোস্টেলে এসে পড়েছিলাম। অপূর্ব ভাইয়ের প্রতি আমার কোনো টান নেই এমন নয়। উনি আমার এক তীব্র দুর্বলতা। যা আমি বাদে আর কেউ-ই জানে না! এমনকি জানবেও না। কোনো তিক্ততা নিয়ে আমি নিজের নতুন জীবন শুরু করতে চাই না। চাচীর পছন্দের পাত্রীর সাথেই নাহয় উনার ছেলের বিয়ে হোক! অবশ্য এতদিনে অপূর্ব ভাইও হয়তো আমায় ভুলে বসেছে। এতগুলো দিন কথা না বলে কেউ কাউকে মনে রাখে?