

আকাশের বুকে ওড়ে রোজ কতশত পাখি। তাদের কেউ সুখী, কেউবা ভীষণ দুখী। সেসবের ভিড়ে কেউ আবার ফেরারি পাখি। জীবনগল্পের কোনো না কোনো পাতায় ফেরারি পাখিও হয়তো নীড়ে ফেরে, ফেরে না তবে কে? মানুষ?
"লেখাটা যখন পড়েছিলাম সত্যিই খুব অবাক হয়েছিলাম,যে মাত্র ৫ পর্বের মধ্যে এতো কিছু কিভাবে বর্ণনা করলেন লেখিকা তাও এতো সুন্দর ও গোছালোভাবে। লেখালেখি আমার কাছে আশ্চর্যের বিষয়,যে কিভাবে একজন লেখক বা লেখিকারা ছোট ছোট বিষয়গুলো এতো সুন্দর করে তুলে ধরেন।তার মধ্যে এই লেখাটাও আমার কাছে আশ্চর্যের। লেখাটা পড়ে মনে হয়েছে অনেকদিন পর একটা মনের মতো ছোট গল্প পড়লাম। লেখার অসমাপ্ততা এই ছোট গল্পকে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে। গল্পটা পড়ে আমার একটা কথাই বার বার মনে হয়েছে, ' শেষ হয়েও হইলো না শেষ। '"
মাত্র পাচ পর্বে অনেক সুন্দর একটা গল্প পড়লাম। তামান্না চরিত্র টা বিরক্তিকর লেগেছে। জোবায়ের প্রথম ভালো না লাগলে শেষে তার জন্য খারাপ লাগলো। তিথির সাথে হয়তো কিছুটা নিজেকে রিলেট করতে পারলাম। বাস্তবেও এমন অনেক তিথি আছে। অনেক ভালো লেগেছে গল্পটা। 🤍
Read all reviews on the Boitoi app
লেখাটা যখন পড়েছিলাম সত্যিই খুব অবাক হয়েছিলাম,যে মাত্র ৫ পর্বের মধ্যে এতো কিছু কিভাবে বর্ণনা করলেন লেখিকা তাও এতো সুন্দর ও গোছালোভাবে। লেখালেখি আমার কাছে আশ্চর্যের বিষয়,যে কিভাবে একজন লেখক বা লেখিকারা ছোট ছোট বিষয়গুলো এতো সুন্দর করে তুলে ধরেন।তার মধ্যে এই লেখাটাও আমার কাছে আশ্চর্যের। লেখাটা পড়ে মনে হয়েছে অনেকদিন পর একটা মনের মতো ছোট গল্প পড়লাম। লেখার অসমাপ্ততা এই ছোট গল্পকে একটা অনন্য মাত্রায় নিয়ে গেছে। গল্পটা পড়ে আমার একটা কথাই বার বার মনে হয়েছে, ' শেষ হয়েও হইলো না শেষ। '
রিভিউ লিখতে গেলে আমার মাথা ফাঁকা ফাঁকা লাগে। শব্দভান্ডারে শব্দ নাই হয়ে যায়। আমি চরিত্রগুলো থেকে বের হতে পারছি না। জোবায়ের, তিথী, হিকমত সবাইকে আপন লাগছে। মনে হচ্ছে কেউ বর্ণপ্রিয়াকে চুপিচুপি আমার অপ্রকাশিত গল্পটা নিঃশব্দে বলে গেছে আর সে কতগুলো চরিত্রের মাধ্যমে তা ফুটিয়ে তুলেছে। তাতে মনমতো অনুভূতি ঢেলে দিয়েছে। তার ভান্ডারে থাকা সুন্দর শব্দদের দিয়ে গল্পটা রাঙিয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলার জনরার গল্প যারা পছন্দ করেন তারা নিশ্চিন্তে পড়তে পারেন। আর যারা এই জনরার গল্প পড়েন না তাদেরও বলবো একবার পড়েই দেখুন। আপনি হতাশ হবেন না। সবশেষে, পাঁচটা পর্ব, পাঁচটা চরিত্র, পাঁচমিশালি অনুভূতির এই ছোট্ট গল্পটা বর্ণপ্রিয়ার আরেকটা মাস্টারপিস।
আমি বর্ণপ্রিয়ার নতুন পাঠক। তার গল্পের গাঁথুনি আর শব্দের বুনন বেশ মনে ধরে। 'ফেরারি পাখি' বর্ণনার বাহুল্যহীন একটা গল্প যেখানে অল্পকথায় কয়েকটি সম্পর্কের সমীকরন মেলানো হয়েছে। কিছু অমিমাংসিত সমীকরণ,অপ্রকাশিত মমতা, অপেক্ষা, নিঃসঙ্গতা মিলে অনুভূতির এক রোলারকোস্টার রাইড দেবে 'ফেরারি পাখি'! পড়া শেষেও বেশ কিছু সময় মন ও মগজে রয়ে যাবে তিথি ও জোবায়ের।
❝ফেরারি পাখি❞ নাম টা দেখে মনে হয় ভেতরে চমৎকার কিছু আছে৷ হ্যাঁ। চমৎকার বটে৷ কিন্তু মর্মান্তিক। আমি কখনোই রিভিউ লিখিনি৷ আর না ই-বুক বা গল্প পড়া হয়৷ নিজের সমস্যার জন্যই পড়া হয়না। তবে আফসোস লাগে কিছু গল্প ই-বুক না পড়তে পারার জন্য। আর বর্ণপ্রিয়ার লিখা না পড়তে পারলে তো আরও বেশিই আফসোস লাগে৷ এই গল্প টা ছোটো হওয়ায় পড়লাম। তিথির জন্য দুঃখ হচ্ছে আমার। ভীষণ দুঃখ। আবার জোবায়ের এর জন্য ও দুঃখ পাচ্ছি৷ লোকটার জীবনে সব থেকেও শেষ পর্যন্ত কিছুই নেই। এই না থাকার আফসোস বোধহয় কাউকে দেখানো যায় না৷ বুঝানো যায় না। ভালো থাকুক পৃথিবীতে থাকা জোবায়ের এর মতো মানুষেরা। গল্প টা পড়বেন৷ ছোটো হলেও তৃপ্তি পাবেন৷ বর্ণপ্রিয়ার লিখা আমায় ভীষণ স্বস্তি দেয়। এর সবচেয়ে বড়ো কারণ ও অতিরিক্ত বর্ণনা দেয়না। অতিরিক্ত চরিত্র রাখেনা। একদম সাধারণ গল্প কে দুর্দান্ত লিখনী দিয়ে সাজিয়ে ফেলে। পড়তে আরাম পাওয়া যায়। 💙
রিভিউ লেখা আমার দ্বারা হয়নি কখনো। হবেও না বোধহয়! তবে পাঠ-প্রতিক্রিয়া না জানালেই নয়। আমি গুটিকয়েক লেখকের লেখায় ভীষণ রকমের অবসেসড। তাঁদের মধ্যে একজন হলেন বর্ণপ্রিয়া। উনার লেখা আমায় কখনো হতাশ করেনি। বহুদিন পর একটা আদর আদর গল্প পড়ব বলে বর্ণপ্রিয়ার ই-বই 'ফেরারি পাখি' প্রকাশিত হওয়ার পরপরই নিজের শেল্ফে অ্যাড করে ফেলেছিলাম। কিন্তু সংগ্রহ করার পর জানতে পারলাম, গল্পটি স্যাড এন্ডিং। ভাবলাম, যাক! এই উসিলায় একটু চোখের পানি তো ঝরানো যাবে। তবে যদি একটু স্বস্তি পাওয়া যায়! কিন্তু পড়া শেষে টের পেলাম, আমার চোখে পানি নেই। আমি কাঁদতে পারছি না। কেমন যেন অস্থির অস্থির লাগছে। বুকে তীব্র ব্যথা হচ্ছে, দমবন্ধ হয়ে আসছে। গল্পটা শেষ করেও যেন কোথাও একটা আটকে আছি। অথচ সেই অনুভূতিটুকু ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। তবে কি আমি তিথি, জোবায়ের কিংবা হিকমত সাহেবের মধ্যে নিজেকে একটুখানি খুঁজে পেলাম..?
বর্ণ আপুর ইবুক আসছে তা না পড়ে থাকা যায়? আপুর একটি চমৎকার গুন আছে ছোট ছোট গল্পের মাঝে গভীর মর্মান্তিক কাহিনী ব্যক্ত করতে পারা। পাচটা পর্বে একটুও থামিনি, প্রতি পর্বে মনে হচ্ছে সামনে আর কি চমক পাবো? তিথি কি জোবায়েরকে মেনে নিবে? আহিরেরই বা কি হলো? হিকমত সাহেবের করুণ মৃত্যতেও তিথি কি কাদঁলো? সামাজিক ছোট একটা গল্প এতোটা মনকাড়ে কিভাবে পাঠকের? বর্ণ আপাই ভালোবাসা নিয়েন এতো সুন্দর লেখাটা পাঠকদের দেয়ার জন্য।