

আমরা মানুষ, তাই আমরা স্মৃতি নিয়েই বাঁচি। স্মৃতি আমাদের হাসায়, স্মৃতি আমাদের কাঁদায়। স্মৃতির পাতায় ডুবে গিয়ে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত পাড়ি দিই। সুন্দর, শিক্ষণীয় স্মৃতিগুলো থেকে আমরা জীবনের প্রায় সবকিছুই বয়ে বেড়াই। রোভার স্কাউটিং আমার জীবন থেকে চলে যাওয়া সুন্দর এক স্মৃতির নাম। যে স্মৃতি আমি আজও আনন্দের সঙ্গে বয়ে বেড়াচ্ছি। সে সময়েরই কিছু টুকরো স্মৃতি জমা করে আমি লিখেছি আমার এবারের ইবুক “স্মৃতির পাতায় রোভারিং”। আশা করি, বইটি পড়লে রোভার স্কাউটিং সম্পর্কে ধারণা পাওয়াসহ আপনাদের সুন্দর কিছু অভিজ্ঞতা হবে, ইনশাআল্লাহ।